এক্সপ্লোর

Bankura : "ভোটে জিতে গেলে আমাদের লেজ বেরিয়ে যায়", নেতা-কর্মীদের সতর্কবার্তা তৃণমূল বিধায়কের

Bankura TMC MLA warns : গত বিধানসভা নির্বাচনে, বাঁকুড়ার ১২টি আসনে বিজেপি জিতেছে ৮টিতে। তৃণমূল মাত্র চারটিতে। বিজেপির হয়ে জিতেও, তৃণমূলে ফিরে এসেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ...

পূর্ণেন্দু সিংহ, তালডাংরা : পুরসভায় ভাল কাজ করলে ও মানুষ চাইলে তবেই টিকিট দেবে দল। পুরভোটের আগে এবার দলীয় নেতা-কর্মীদের কড়াবার্তা দিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক(TMC MLA)। মানলেন কাজ না করার ফলে, বিধানসভা ভোটে খারাপ ফলের ঘটনাও। এদিকে ঘাসফুল শিবির নতুন মুখ এনে ভোটে জিততে চাইছে বলে কটাক্ষ করেছে বিজেপি(BJP)।

তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী(Arup Chakraborty) বলেন, মানুষ যদি না চায়, দল আপনাকে টিকিট দিতে পারবে না। আমাদের একটা দোষ কী জানেন, যখন ভোটে দাঁড়াই, তখন মানুষের কাছে যাই, জোড়হাত করি, আর ভোটে জিতে গেলে আমাদের লেজ বেরিয়ে যায়।

পুরভোটের মুখে ফের টিকিট পাওয়া নিয়ে, দলীয় কর্মীদের কড়াবার্তা দিলেন আরেক তৃণমূল বিধায়ক। নারায়ণ গোস্বামীর পর, এবার অরূপ চক্রবর্তী।

রবিবার কলকাতায় পুরভোট। কিন্তু রাজ্যের শতাধিক পুরসভায় বকেয়া ভোট কবে হবে, তা এখনও ঠিক হয়নি। এই প্রেক্ষাপটে, এক কর্মিসভায় তালডাংরার তৃণমূল বিধায়ক সর্তক করে বললেন, মানুষ চাইলে তবেই টিকিট দেবে দল। ভোটে জেতার পর অনেকে মানুষের থেকে দূরে সরে যান বলেও মন্তব্য করেন অরূপ চক্রবর্তী। তিনি বলেন, টিকিট, যে যতই নাম পাঠান, টিকিট কে পাবেন, সে সিদ্ধান্ত হবে পরে। আমি যদি পুরসভায় থেকে ঠিক কাজ করি, আমাকে টিকিট দেবে দল। আমি যদি ঠিক কাজ না করি আমাকে দেবে না। তারাই দলীয় কর্মী হিসেবে যাবে, আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, আমিই তৃণমূল কংগ্রেসের সৈনিক, তাহলেই তাঁরা টিকিট পাবে এবং তাঁরা জিতবে, সকলে সমর্থন করবে।

এক সপ্তাহ আগে একই হুঁশিয়ারি সুর শোনা গেছিল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর গলায়। নারায়ণ গোস্বামী বলেছিলেন, আমার হাতে সিগারেটের প্যাকেট গুঁজে দিলে তৃণমূলের প্রার্থী হওয়া যাবে না। তৃণমূলের প্রার্থী হতে গেল একটাই কাজ, আপনার ওয়ার্ডের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা।

এবার দলীয় নেতা-কর্মীদের এই বার্তা দিলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। গত বিধানসভা নির্বাচনে, বাঁকুড়ার ১২টি আসনে বিজেপি জিতেছে ৮টিতে। তৃণমূল মাত্র চারটিতে। বিজেপির হয়ে জিতেও, তৃণমূলে ফিরে এসেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। তবে বিধানসভা ভোটের নিরিখে দেখা যাচ্ছে, বাঁকুড়া পুরসভার ২৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। ৯টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। দলের নেতা-কর্মীদের জনসংযোগের অভাবের কারণেই খারাপ ফল বলে মনে করছেন তালডাংরার বিধায়ক। 

তিনি বলেন, পুর এলাকায় কাউন্সিলররা কি জিতে আর মানুষের কাছে যায় না ? উত্তর- যায় না বলেই হেরে যায়। জিতে যাব, মানুষের কাজ করব না। অহংকার বেড়ে যাবে, এ করলে তৃণমূল করা যাবে না।

যদিও বিজেপির রাঢ়বঙ্গ জোনের কনভেনর পার্থ কুণ্ডু বলেন, পুর পরিষেবা দিতে ব্যর্থ, কাউন্সিলরদের ভূমিকা নেই। জিতে বাড়িতে ঢুকে থাকে, কাটমানি নেয়। মানুষ প্রত্যাখান করেছে। তাই চিন্তা করছেন- নতুন মুখ এনে ভোটে জিততে চাইছে।

তৃণমূল প্রার্থী বাছাই নিয়ে সচেতন। অন্যদিকে জয় নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। সব মিলিয়ে পুরভোটের আগে সরগরম বাঁকুড়ার রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের সার-দোকানে হানা রাজ্যের মন্ত্রীর, বেশি দামে চাষিদের সার বিক্রির অভিযোগ
Kolkata News Update: হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
হোম ডেলিভারির ব্যবসা, আয় মাত্র কয়েক হাজার, হঠাৎ অ্যাকাউন্টে ঢুকল প্রায় ৪৮ কোটি টাকা! অবাক বেলেঘাটার বাসিন্দা
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget