এক্সপ্লোর

Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

কলকাতা :

সিল বাড়ি, গ্রেফতার মিনার 

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টাকা গুনেছে পুলিশ। তারপর সাতসকালে কড়া নিরাপত্তার সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে সেই কোটি কোটি টাকা। নিয়ে যাওয়া হয়েছে মহম্মদবাজার থানায়। এরপরেই প্রথমে বাড়ি সিল। তারপর গ্রেফতার করা হল মিনার মণ্ডলকে। যদিও তাঁর স্ত্রীয়ের দাবি, বাড়িতে যে এত কোটি-কোটি টাকা রয়েছে, তা তাঁরা জানতেনই না। সংশ্লিষ্ট আলমারি যেখান থেকে টাকা-সোনা উদ্ধার হয়েছে, তাতে হাত দেওয়া বারণ ছিল। 

ডাকাত ধরে যকের ধন 

মিনারের কোটি-কোটি টাকার হদিশ কীভাবে পেল পুলিশ? গোটা ঘটনাকেই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে খুঁজে পাওয়ার সমান বলা যেতেই পারে। পুলিশ সূত্রে খবর, ডাকাত ধরে মেলে 'গুপ্তধনের' হদিশ! মিনারের বাড়িতে প্রচুর টাকা-সোনা। খবর পেয়ে ডাকাতির ছক কষা হয়েছিল। কিন্তু সেই ছক মাঝপথেই বানচাল করে পুলিশ। তারপর ডাকাতের দল জিজ্ঞাসাবাদ করতেই পর্দাফাঁস। টুলু মণ্ডলের আত্মীয়ের ঠিকানায় হানা দিতেই মিলল যকের ধন।

অনুব্রত-ঘনিষ্ঠের আত্মীয় 

বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতে যকের ধন! অনুব্রত-ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের ঠিকানায় রাশিকৃত সোনা-টাকা। উদ্ধার সাড়ে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। টাকা-সোনা মিলিয়ে উদ্ধার সাড়ে ৫০ কোটি। প্রায় ২৮ ঘণ্টা পার, পাথর ব্য়বসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে এখনও রয়েছে পুলিশ। শেষের পথে তল্লাশি, উদ্ধার হওয়া কোটি কোটি টাকা-সোনা চলছে ট্রাঙ্কে ভরার কাজ। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার জন্য আনা হয়েছে ২টি পিকআপ ভ্যান।

বীরভূমে কোটি-কোটি টাকা 

স্বেচ্ছাবসর নেওয়া বাস চালকের বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। নাম মিনার মণ্ডল। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় তিনি। এবার তাঁর বাড়িতেই তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদের হদিশ পেয়েছে পুলিশ। সঙ্গে মিলেছে টাকা গোনার মেশিনও। বুধবার সকালেই ওই অবসরপ্রাপ্ত সরকারি বাস চালকের বাড়িতে যৌথ অভিযান চালায় মহম্মদবাজার থানার পুলিশ ও CID-এর তদন্তকারীরা। দরজা ভেঙে ঢুকে পড়ে মহম্মদবাজারের নির্জন এলাকায় স্থিতু ওই বাড়িতে। তারপরই উদ্ধার কোটি-কোটি টাকা। মিলেছে প্রচুর সোনার বাটও। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ওই অবসরপ্রাপ্ত সরকারি বাসচালকের বাড়ি থেকে সাড়ে ২৮ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার করা গিয়েছে। যার আবার বাজার মূল্য আবার প্রায় ২২ কোটি টাকা। সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা। কিন্তু এত টাকা এল কোথা থেকে?  প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বীরভূমের পাথর খাদানে চলা রাজস্ব দুর্নীতি এই বিপুল টাকা উৎস। 

ভিডিও জেলার

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে বিজয়া সম্মিলনী
আরও দেখুন
Sponsored Links by Taboola

ফটো গ্যালারি

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

সেরা শিরোনাম

Nitin Nabin:
"তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করে দিয়েছে শুভেন্দু অধিকারী", কলকাতায় এসে প্রশংসা নিতিন নবীনের
West Bengal Live Blog: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে সমাবেশ, অন্যদিকে কলকাতায় পদযাত্রায় শুভেন্দু-শমীক
Weather Update: শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
শুরু বৃষ্টিপাত, আজ রাতেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়! কী কী সতর্কতা পশ্চিমবঙ্গে?
Humayun Kabir: 'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির
'পারলে রুখে দেখাক', ফের বাবরি মসজিদের জায়গায় জমায়েতের ডাক হুমায়ুনের, পাল্টা 'চ্যালেঞ্জ' বিজেপির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget