এক্সপ্লোর

Subhas Sarkar: তৃণমূলকে ‘রামধোলাই’ দিয়ে গ্রামছাড়া করার নিদান, বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Bankura News: বাঁকুড়ার (Bankura News) সিমলাপাল ব্লকের কৃষ্ণপুর গ্রামে স্থানীয়দের নিয়ে একটি জমায়েেতে ভাষণ দিচ্ছিলেন সুভাষ।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাজনীতি করতে এসে কুকথার ফোয়ারা ছোটানো নিয়ে একদিন আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলায় রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। আর তারই সঙ্গে কুকথার নিত্য-নতুন সংজ্ঞা তৈরি হচ্ছে। সেই আবহেই জ্বালাময়ী ভাষণ দিতে গিয়ে তৃণমূলকে (TMC) 'রাম ধোলাই' দিয়ে গ্রামছাড়া করার নিদান দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)।

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, বাংলায় রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে

বাঁকুড়ার (Bankura News) সিমলাপাল ব্লকের কৃষ্ণপুর গ্রামে স্থানীয়দের নিয়ে একটি জমায়েেতে ভাষণ দিচ্ছিলেন সুভাষ। সেই সময়ই তৃণমূলকে মেরে তাড়ানোর কথা বলতে শোনা যায় তাঁকে। তিনি বলেন, "আগামী দিনের লড়াইয়ে, সব স্তরে আমাদের তৃণমূলকে পর্যুদস্ত করতে হবে। আমরা সংগঠিত থাকব। নানা রকম মিথ্যা কথা বলবে ওরা। মিথ্যা আগেও বলত, এখনও বলছে। সেই সবে বুলবেন না আপনারা। বরং মিথ্যা বললেই বরং তার যা শাস্তি দেওয়ার, উত্তম মধ্যম দেওয়ার, যা মনে হয় করুন। একেবারে ধোলাই দিয়ে গ্রাম থেকে বিদায় করুন। মিথ্যা বললে তার শাস্তি রাম ধোলাই। ঠিক আছে!"

আরও পড়ুন: NRS Hospital: সাতসকালে তেলের ট্যাঙ্ক ফেটে বিপত্তি, এনআরএস হাসপাতালে অল্পের জন্য রক্ষা কর্মীর

সোমবার সন্ধেয় সিমলাপালে ওই সভা করেন সুভাষ। সেখান থেকে আবাস যোজনায় (Awas Yojana) ব্যাপক দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সব অভিযোগ খতিয়ে দেখতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক বলে দাবি জানান তিনি। 

সভার শেষে সুভাষ আরও বলেন, "প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় সাধারণ মানুষকে রেশনের চাল দেওয়া হচ্ছে। অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, তিনি চাল দিচ্ছেন। সমানে মিথ্যে কথা বলে চলেছেন উনি। গ্রামে গিয়ে এরকম মিথ্যে কথা কেউ বললে, তাঁকে উত্তম মধ্যম দিয়ে গ্রামছাড়া করার নিদান দিয়েছি।"

সোমবার সন্ধেয় সিমলাপালে ওই সভা করেন সুভাষ

সিবিআই তদন্তের দাবি জানানোর কারণ জানতে চাইলে সুভাষ বলেন, "আবাস দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতির চেয়ে কোনও অংশে কম নয়। আবাস নিয়ে তৃণমূলে তৃণমূলে মারপিট চলছে। সাধারণ মানুষ গিয়ে হামলা চালাচ্ছেম পঞ্চায়েতে। মানুষ যে ভাবে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাতে মানুষই চাইবেন যে সিবিআই তদন্ত হোক। আর মানুষ যা চাইবেন, আমরাও তা-ই চাইব।  "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
Abhishek Banerjee: সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে
সরকারি নিয়ম না মেনেই ১ দিনে ৫৩ হাজার করোনা পরীক্ষা ? এবার ভয়াবহ অভিযোগ অভিষেকের বিরুদ্ধে

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget