এক্সপ্লোর

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ

Baranagar Poster Incident: বরানগরের বিধায়ক সজল ঘোষ বলছেন, ''কারা এই পোস্টার করেছেন জানি না। তবে তাঁরা আমার মনের কথাটাই বলেছেন। তাঁদের স্বাগত জানাই।'

আবির দত্ত, বরানগর : উত্তর ২৪ পরগনার বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার। সেখানে লেখা, বরানগরের কোনও তৃণমূল কাউন্সিলর-সহ কোনও গুন্ডা-নেতা-কর্মীদের বিজেপিতে নেওয়া চলবে না। পোস্টারের নীচে লেখা, সৌজন্য়ে, আদি ও তৎকালীন ক্ষতিগ্রস্ত বিজেপি কর্মীবৃন্দ, বরানগর। রবিবার ৫ জুলাই সকাল হতেই দেখা যায় বরানগরের বিভিন্ন বাজার সংলগ্ন এলাকায় পড়েছে এই পোস্টার। 

এই প্রসঙ্গে বরানগরের বিধায়ক সজল ঘোষ বলছেন, 'কারা এই পোস্টার করেছেন জানি না। তবে তাঁরা আমার মনের কথাটাই বলেছেন। তাঁদের স্বাগত জানাই। এতদিন ধরে এত কর্মীরা মার খেল, রক্তাক্ত হল, আক্রান্ত হল... আর আজকে যাদের বিরুদ্ধে মানুষ ভোট দিল, আমি মোটেই তাদের নেওয়ার পক্ষে নই। ওদের উপর আক্রমণ হোক, সেটাও আমি চাই না। ওদের আইন সাজা দেবে। অনেককে ধরেছে। সারা বাংলায় ধরা পড়ছে। সেখানে আইন আমরা নিজের হাতে নেব না। সেটাই তৃণমূলের সঙ্গে আমাদের পার্থক্য। ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না।' 

মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ 

অন্যদিকে, তোলাবাজি, তহবিলে দুর্নীতি থেকে নির্মাণকাজে কাটমানি। এই সব অভিযোগে কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পড়ল পোস্টার। প্রাক্তন তৃণমূল কাউন্সিল মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে পড়েছে এই পোস্টার। 

ওয়ার্ডের বাসিন্দাদের নামে দেওয়া ওই পোস্টারে আনা হয়েছে তোলাবাজি, পুরতহবিলে দুর্নীতি থেকে নির্মাণকাজে বর্গফুট হিসেবে টাকা নেওয়ার অভিযোগ। শিয়ালদা এলাকার সুরেন্দ্রনাথ কলেজ, শ্রদ্ধানন্দ পার্ক সহ বিভিন্ন এলাকায় পড়েছে ওই পোস্টার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 'দীর্ঘদিন ধরে দুর্নীতি করেছে। তোলাবাজি, স্কোয়ারফুটে টাকা। গ্রেফতার করা হোক।' প্রাক্তন কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার পড়েছে 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', 'Filmi ব্যানার্জির বিদায় হোক, আমরা চাই যোগ্য লোক', 'তোলাবাজ মোনালিসা ব্যানার্জির বিচার চাই, কর্পোরেশন ফান্ডের টাকার হিসাব চাই'। কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে। 

উত্তর কলকাতায় বন্দ্যোপাধ্যায় বনাম বন্দ্যোপাধ্যায় - নতুন নয়। ২০২৪-এর লোকসভা ভোটের মুখে সেই বিবাদ চরমে ওঠে। তাঁকে অন্ধকারে রেখে তাঁরই ওয়ার্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয় খোলা হয়েছে - এই অভিযোগে ধর্না শুরু করেন ৪৯ নম্বর ওয়ার্ডের তৎকালীন তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্য়োপাধ্য়ায়। লের বিরুদ্ধে বেসুরো হয়ে ওঠা মোনালিসার পাশে দাঁড়ান তৃণমূলের তৎকালীন রাজ্য সাধারণ সম্পাদক। পরে দলীয় নেতৃত্বের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবার সেই মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার পড়ল পোস্টার। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget