এক্সপ্লোর

Baranagar News: বরানগরে 'তোলাবাজির শিকার' ইন্টিরিয়র ডিজাইনার, গ্রেফতার ২

Baranagar News: ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মারধরের অভিযোগ বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে।

সমীরণ মণ্ডল, বরানগর : বরানগরে 'তোলাবাজির শিকার' ইন্টিরিয়র ডিজাইনার, গ্রেফতার ২। ইন্টিরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগে গ্রেফতার ২। রাহুল যাদব ও আয়ুষ কুণ্ডুকে গ্রেফতার বরানগর থানার পুলিশের। আক্রান্ত বরানগরের ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ। ক্লাবে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। মারধরের অভিযোগ বরানগরের তৃণমূল নেতা শঙ্কর রাউতের বিরুদ্ধে। শঙ্কর রাউত তৃণমূলের বরানগর সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি। ১ লক্ষ টাকা তোলা চান শঙ্কর রাউত, দাবি ইন্টিরিয়র ডিজাইনারের। শনিবার ভিডিও পোস্ট করে শাসক দলকে আক্রমণ বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। আলোচনার জন্য ডাকা হয়েছিল, মারধর করা হয়নি, দাবি তৃণমূল নেতার। 

বরানগরে ইন্টিরিয়র ডিজাইনারকে মারধরের অভিযোগের ঘটনায় ২জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতরা হলেন রাহুল যাদব ও আয়ুষ কুণ্ডু। শনিবার মারধরের ফুটেজ সোশাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষ। আক্রান্ত ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষের অভিযোগ, তোলা না পেয়ে শুক্রবার রাতে তাঁর বাড়িতে চড়াও হয় INTTUC নেতা শঙ্কর রাউতের সাঙ্গপাঙ্গরা। মারতে মারতে তাঁকে নিয়ে যাওয়া হয় বরানগর যুবক সঙ্ঘ ক্লাবে। অভিযোগ, যেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন INTTUC-র বরানগর সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর রাউত। ক্লাবের সামনে ফের রিভলভারের বাট দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। যদিও তোলাবাজির অভিযোগ অস্বীকার করেন INTTUC নেতা। 

পুলিশ সূত্রে খবর, সজল ঘোষের পোস্ট করা ভিডিওতে রাহুল যাদব ওরফে বোগা-কে দেখা গিয়েছে। লাল হুডি পরেছিলেন তিনি। ফুটেজে দেখা যাওয়া সবাইকে গ্রেফতার করা হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে জানানো হয়েছে কাউকে রেয়াত করা হবে না। এই ঘটনায় নাম জড়িয়েছে বরানগরের বনহুগলি যুবক সংঘ ক্লাবের এবং INTTUC নেতা শঙ্কর রাউতের। জানা গিয়েছে, বারাসাতের এক আইনজীবীর বাড়িতে কাজ করেছিলেন ইন্টিরিয়র ডিজাইনার। সেই সূত্রে ১ লক্ষ টাকা তোলা চাওয়া হয় বলে অভিযোগ। শঙ্কর রাউত এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছিলেন ইন্টিরিয়র ডিজাইনার সুদীপ্ত ঘোষ। তোলা না দেওয়ায় বাড়ি থেকে টেনে হিঁচড়ে মারতে মারতে বনহুগলি যুবক সংঘে আনা হয় সুদীপ্ত ঘোষকে এবং সেখানে শঙ্কর রাউতের উপস্থিতিতে ফের একপ্রস্থ মারধর করা হয় তাঁকে। যদিও শঙ্কর রাউতের দাবি, বারাসাতের আইনজীবী দম্পতি তাঁর দ্বারস্থ হন। ওই দম্পতির অভিযোগ, টাকা নিয়ে কাজ করেননি সুদীপ্ত। এমনকি কাজ করতে বলায় শঙ্কর রাউতের নাম করেন তিনি। এই ঘটনায় ২ জন গ্রেফতার হয়েছে। বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। 

সেরা শিরোনাম

খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
West Bengal Live Update: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়ের মধ্যে দিল্লি-মহারাষ্ট্রে পিছোল SIR, লাইভ আপডেট
Gyanesh Kumar: 'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
'জ্ঞানেশ কুমার মাস্ট গো, আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব', শ্রীরামপুরে তীব্র আক্রমণে মমতা
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?

ভিডিও

Kunal Ghosh: 'কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে...'উত্তরপাড়ার বিধায়কের পাল্টা জবাব
Mamata Banerjee |
Burdwan BJP News: বর্ধমানে বিজেপির পার্টি অফিস ভাঙচুর,থানা চত্বরেই ২ বিজেপি নেতার বচসা, ধমক পুলিশের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভাঙা হচ্ছে পুলিশ-কিয়স্ক
Mamata Banerjee: জ্ঞানেশ ইস্যুতে এককাট্টা বিরোধীরা, মমতার সঙ্গে ফোনে কথা রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget