এক্সপ্লোর

Baranagar TMC Councilor Arrested: 'এ করেনি এমন কোনও দুষ্কর্ম নেই', বরানগরে গ্রেফাতার TMC কাউন্সিলার, কী বলছেন বিধায়ক সজল ঘোষ

Sajal Ghosh: 'জন প্রতিনিধি যদি এই চেহারার হয়, তাহলে সেই দলের ভবিষ্যৎ যে অন্ধকার এ নিয়ে কোনও ভুল নেই', বরানগরে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা প্রসঙ্গে এমনটাই বলছেন ক্ষুব্ধ সজল ঘোষ।

বরানগর : এক মহিলার বাড়িতে জোর করে ভাড়াটে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ! এমনকী নিজেই ওই ভাড়াটে ঢুকিয়ে তারপর আবার সালিশি সভা বসিয়ে মিটমাট করিয়ে দেওয়ার ব্যবস্থা করার মতো গুরুতর অভিযোগ ! খাস কলকাতায় ঘটেছে এমনই কাণ্ড। আর তার জেরেই গ্রেফতার হয়েছেন বরানগরের তৃণমূল কাউন্সিলার, ১৪ নম্বর ওয়ার্ডের শান্তনু মজুমদার ওরফে মেজ। তোলাবাজির অভিযোগও রয়েছে এই তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। 

'এই বিল্ডিংয়ের কোন প্ল্যান আমাদের রেকর্ডে নেই', তিলজলাকাণ্ডে বিস্ফোরক পুর-কমিশনার 

ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন বিষয়ে তৎপর নতুন রাজ্য সরকার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর এই প্রথম পশ্চিমবঙ্গে সরকার গোড়েছে বিজেপি। দুর্নীতি, তোলাবাজি থেকে শুরু একাধিক ব্যাপারে 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার। তোলাবাজি, জোরজুলুম করে টাকা আদায়, ভয় দেখানো, হুমকি-সহ বিভিন্ন অভিযোগে একাধিক তৃণমূল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যেই অন্যতম বরানগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শান্তনু মজুমদার ওরফে মেজ। 

বরানগরের তৃণমূল কাউন্সিলারের গ্রেফতারি প্রসঙ্গে সেখানকার বর্তমান বিধায়ক সজল ঘোষ বলছেন, 'আমি যেটা শুনেছি, কোনও একজন মহিলার থেকে ভাড়াটে উচ্ছেদের জন্য টাকাপয়সা নিয়ে হাবিজাবি কাণ্ড করেছিল। এখন গ্রেফতার হয়েছে। আইন আইনের পথে চলবে। জন প্রতিনিধি যদি এই চেহারার হয়, তাহলে সেই দলের ভবিষ্যৎ যে অন্ধকার এ নিয়ে কোনও ভুল নেই। দল হারতে পারে, জিততে পারে। কিন্তু জন প্রতিনিধিরা যদি এভাবে শহরের মধ্যে সালিশি সভা ডাকতে শুরু করে, তাহলে বুঝতে হবে এখানে আইন বলে কিছু নেই। এ করেনি এমন কোনও দুষ্কর্ম নেই। আইন এতদিন ব্যবস্থা নেয়নি। এখন আইন সক্রিয়। আইন সক্রিয় নিরপেক্ষ ভাবে। অভিযোগ যাবে, প্রাথমিক তদন্ত হবে, গ্রেফতার হবে। তার ধর্ম, রাজনৈতিক রং দেখা হবে না। এটাই বিজেপি, এটাই বিজেপির সরকার।' 

ক্ষমতায় আসার পর থেকেই একদম 'অ্যাকশন' মোডে পশ্চিমবঙ্গের নতুন সরকার। এই প্রথম রাজ্যে সরকার গড়েছে বিজেপি। শুরু থেকেই প্রতিশ্রুতি মতো একাধিক কাজ শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। একাধিক জায়গায়, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মী। পূর্ব বর্ধমানের কাটোয়ায় পুলিশের জালে ধরা পড়লেন দীর্ঘদিন ধরে অভিযোগের আঙুল ওঠা এলাকার যুব তৃণমূল নেতা-সহ জোড়াফুল শিবিরের ৩ সদস্য। ৩ জনের বিরুদ্ধে জুলুমবাজি, জোর করে জমি দখল, হুমকি-সহ একাধিক অভিযোগ রয়েছে। একাধিক অভিযোগে যুব তৃণমূল নেতা, TMCP নেতা-সহ ৩ ভাই গ্রেফতার। বাবুলাল ও ছোট্টুর ৪ দিনের পুলিশ হেফাজত, কচি শেখের ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাটোয়া মহকুমা আদালত। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget