এক্সপ্লোর

Tiljala Fire Incident: 'এই বিল্ডিংয়ের কোন প্ল্যান আমাদের রেকর্ডে নেই', তিলজলাকাণ্ডে বিস্ফোরক পুর-কমিশনার

Kolkata News Tiljala Fire Incident: তিলজলাকাণ্ডে সামনে এসেছে বেআইনি বাড়ি এবং অবৈধ কারখানার নাম। এই প্রসঙ্গে কী বলছেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে? কী বলছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল?

কলকাতা, তিলজলা : তিলজলায় ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড। বেআইনি বাড়ির নীচে ছিল বেআইনি কারখানা। সেখানেই বীভৎস আগুন লেগেছিল মৃত্যু হয়েছে ২ জনের। হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। এই ঘটনায় তৎপর রাজ্য সরকার এবং পুরসভা। ইতিমধ্যে কারখানার মালিক এবং ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, বুধবার বিকেলে পুরসভার তরফে বুলডোজার এনে ওই কারখানা এবং সংলগ্ন ২টি বাড়ি ভেঙে ফেলার কাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, কোনও ধরনের বেআইনি নির্মাণকে রেয়াত করা হবে না।

আপাতত পুরসভা কলকাতার বিভিন্ন বেআইনি নির্মাণ, বাড়ি এবং কারখানা খুঁজে বের করে তালিকা তৈরি করবে। তারপর নোটিস পাঠানো হবে। প্রয়োজনে বিদ্যুতের এবং জলের লাইন কেটে দেওয়া হবে। সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা, অগ্নি সুরক্ষা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। দরকারে ওইসব বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে। তবে প্রথমেই ভেঙে ফেলার সিদ্ধান্ত নেবে না সরকার। বরং সরকার, পুরসভা, দমকল মিলিতভাবে সঠিক সুরক্ষার ব্যবস্থার করবে এইসব নির্মাণগুলিতে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। 

এই প্রসঙ্গে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে বলেছেন, 'কলকাতা পুরসভার যা যা নিয়ম আছে, সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকার যেমন নির্দেশ দেবে, তেমন ভাবেই ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকা ও কলকাতায় যেসব বেআইনি নির্মাণ আছে, সেখানে আবার নতুন করে নোটিস পাঠানো হবে, যেমনটা মন্ত্রী (পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল) বলেছেন। আমরা আগেও নোটিস পাঠিয়েছি। সেগুলি আরেকবার নতুন করে দেখা হবে যে কোথায় কী নোটিস পাঠানো হয়েছে, কী কী ব্যবস্থা নিতে হবে। কলকাতায় কোনও বেআইনি নির্মাণের অনুমোদন আমরা দেব না। এই বাড়ি নির্মাণের কোনও পরিকল্পনা আমরা আমাদের রেকর্ডে পাইনি।' 

তিলজলা অগ্নিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ! গেট বন্ধ থাকায় আটকে পড়ে মৃত্যু !

 ন্যদিকে, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিলজলার অবৈধ নির্মাণ প্রসঙ্গে বলেছেন, 'অবৈধ নির্মাণ আমরা রাখতে দেব না। সময় দেব। অবৈধ নির্মাণকে বৈধ করার জন্য যা যা করা দরকার... আমায় ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল সিঁড়ি নেই। পিছন দিক থেকে লোহার সিঁড়ি বানিয়ে দেওয়া যায়। সবরকমভাবে বিল্ডিংটাকে বাঁচানোর চেষ্টা করব। সেটা যদি একেবারেই সম্ভব না হয়, তাহলে আশপাশের মানুষকে বিপদে ফেলে আমরা এই ধরনের কাজকর্ম চলতে দেব না।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Advertisement

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget