এক্সপ্লোর

R G Kar Protest: রাতদখল ঘিরে তুলকালাম, প্রতিবাদীদের গ্রেফতার বারাসাতে, কী অভিযোগ?

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাতদখল কর্মসূচি ঘিরে তুলকালাম বাঁধল বারাসাত কলোনি মোড়ে।

সমীরণ পাল, কলকাতা: আর জি কর-কাণ্ডের (R G Kar News) প্রতিবাদে রাতদখল ঘিরে বারাসাত কলোনি মোড়ে তুলকালাম কাণ্ড। মত্ত অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ৫ মহিলা সহ ১৮ জন গ্রেফতার করা হয়। এদিন ধৃতদের জামিন মঞ্জুর করল বারাসাত আদালত। 

কলোনি মোড়ে তুলকালাম: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাতদখল কর্মসূচি ঘিরে তুলকালাম বাঁধল বারাসাত কলোনি মোড়ে। গতকাল ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে টেনে-হিঁচড়ে প্রতিবাদীদের সরাল পুলিশ। পাল্টা মত্ত অবস্থায় পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় ৫ মহিলা সহ ১৮ জন প্রতিবাদীকে গ্রেফতার করা হয়। প্রথমে প্রতিবাদীদের টেনে হিঁচড়ে সরানো হয়, তারপর তোলা হয় প্রিজন ভ্য়ানে। এমনকী এক শিশুর গায়ে পুলিশ হাত তোলে বলে অভিযোগ।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। রাতদখল, মহামিছিল, আলো নিভিয়ে প্রতিবাদ, একের পর এক কর্মসূচির দাবি শুধু একটাই, বিচার চাই। বুধবার রাতে বারাসাত কলোনি মোড়ে রাতদখলে কর্মসূচি করেন প্রতিবাদীরা। পুলিশের দাবি, তার জেরে জাতীয় সড়কে যানজট হয়। আটকে পড়ে পণ্য়বাহী গাড়ি। রাত সাড়ে ৩টে নাগাদ বারাসাতের SDPO-র নেতৃত্বে সেখানে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় ধরপাকড়। বিক্ষোভকারীদের টেনে-হিঁচড়ে তুলে দেয় বারাসাত থানার পুলিশ। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেধে যায়। এক আন্দোলনকারী বলেন, "আমরা নির্দোষ। আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের প্রতিবাদের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের নিরাপদ থাকার অধিকার চেয়ে রাস্তায় নেমেছিলাম। পুলিশ যা করছে, তাতে পুলিশের মুখ আছে? এটা থামার নয়। ৭ বছরের একটি বাচ্চাকে মেরেছে। তার মায়ের সঙ্গে হাত ধরে প্রতিবাদে এসেছিল। প্রশাসন ভয় পাচ্ছে। গণঅভ্য়ুত্থানকে ভয় পাচ্ছে।'' আরেক আন্দোলনকারীর অভিযোগ, "আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। পুলিশ এসে যথেষ্ট অভব্য় ভাষায় কথা বলে। বিভিন্ন হুমকি দেয়। গায়ে হাত তোলার হুমকি দেয়। তারমধ্য়ে একটা বাচ্চাও ছিল, যে বাচ্চাকে কালকে রাতে কিন্তু পুলিশ গায়েও হাত দিয়েছে।''

পুলিশের পাল্টা দাবি, পুলিশ কর্মীদের হেনস্থা করা হয়েছে। মত্ত অবস্থায় মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে দুর্বব্য়বহার করা হয়েছে। বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) স্পর্শ নীলাঙ্গী বলেন, "কলোনীর মোড় জাতীয় সড়কের ওপরে পরে। রাতে ওখান থেকে পণ্য়বাহী গাড়ি যায়। সেটা অবরুদ্ধ হয়ে যায়। আমার পুলিশ গ্রুপ অনেকবার, রাত ১টা থেকে, অনেকবার অনুরোধ করা হয়েছে, ট্রাফিক বিঘ্নিত হচ্ছে। আপনারা সাইডে করুন। একদমই সহযোগিতা করেনি। তারা পুলিশের সঙ্গে খারাপ ব্য়বহার করা শুরু করে। কয়েকজন পিছন থেকে পুলিশকে হেনস্থা করতে আসে। লেডি পুলিশ ছিল, তাঁর সঙ্গে অভব্য় আচরণ করেছে। মত্ত অবস্থায় ছিলেন।'' এদিন, বারাসাত আদালতে তোলা হলে, ধৃত ১৮ জনকেই জামিনের নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget