এক্সপ্লোর

Barasat: চুরি করতে এসে বাধা পেয়ে বৃদ্ধাকে খুন করে চম্পট চোরের

Barasat: গতকাল দিনভর যোগাযোগ করতে না পেরে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন মেয়ে। পুলিশে খবর দিলে দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। 

উত্তর ২৪ পরগনা: চুরি করতে এসে বাধা পেয়ে বৃদ্ধাকে খুন করে চম্পট দিল চোর! বারাসাতে (Barasat) চাঞ্চল্য, রবিবার রাতে খুনের ঘটনা, অনুমান পুলিশের। বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। কর্মসূত্রে বৃদ্ধার ছেলে থাকেন পুনেতে, মেয়ের শ্বশুরবাড়ি বেলঘরিয়ায়। গতকাল দিনভর যোগাযোগ করতে না পেরে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন মেয়ে। পুলিশে খবর দিলে দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়। 

ঠিক কী হয়েছিল? দত্তপুকুর এর পর এবার বারাসাতের  কালীবাড়ি ইলেকট্রিক সাপ্লাই অফিসের কাছে  একটি বাড়িতে  ঘটনাটি ঘটেছে। সোমবার মধ্যরাতে পুলিশ খবর পেয়ে তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায়। পুলিশের অনুমান রবিবার রাতে তার বাড়িতে চুরি করতে এসে বাধা পেয়ে ওই বৃদ্ধাকে খুন করে পালিয়ে যায় চোর। সোমবার সারাদিন কোনও যোগাযোগ করতে না পেরে তার মেয়ে পাশের বাড়ির লোককে খবর দিলে, তাঁরা এসে দেখেন বাইরে নিউজপেপার পড়ে আছে এবং ভেতর থেকে ঘরের দরজা বন্ধ। পুলিশে খবর দিলে পুলিশ বাড়ির পিছন দিক দিয়ে ভিতরে ঢোকে এবং দেখে,  দরজা ভাঙা, ভেতরে লুটিয়ে পড়ে আছেন ওই বৃদ্ধা। ঘরের ভেতর লন্ডভন্ড থাকায় ঘটনাটি স্পষ্ট হয় । প্রায় ২৪ ঘণ্টা আগে খুন হওয়ার পর বৃদ্ধা ঘরের মধ্যে পড়েছিলেন বলে অনুমান। স্থানীয় সূত্রে খবর, কর্মসূত্র পুনেতে থাকেন বৃদ্ধার ছেলে। মেয়ের বিয়ে হয়েছে বেলঘড়িয়ায়। স্বামী মারা যাওয়ার পর থেকে বৃদ্ধা একাই থাকতেন। ঘটনা দুজনকে আটক করেছে পুলিশ।

বাগুইআটির অভিজাত আবাসনে বৃদ্ধাকে খুন: চলতি মাসেই একাধিক খুনের খবর প্রকাশ্যে এসেছে। গত ২৩ তারিখ বাগুইআটির অভিজাত আবাসনে ৭০ বছরের বৃদ্ধাকে খুনের অভিযোগে আয়াকে গ্রেফতার করে পুলিশ। ফ্ল্যাটে লাগানো সিসি ক্যামেরার ফুটেজই ধরিয়ে দেয় অভিযুক্ত মহিলাকে। ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় কলা মিশ্রর। পরিবার সূত্রে খবর, গত ৭ বছর ধরে বিছানা থেকে উঠতে পারতেন না বৃদ্ধা। দেখভালের জন্য ২ জন আয়াকে রাখা হয়। পুলিশ সূত্রে খবর, ১৯ তারিখ সিসি ক্যামেরার ফুটেজ দেখে পরিবারের সদস্যরা জানতে পারেন, রাতের আয়া সোফিয়া খাতুন ওই বৃদ্ধাকে মারধর করেন। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশের দাবি, ধৃত মহিলা কবুল করেছেন রাতের ঘুমে ব্যাঘাত ঘটানোয় তিনি বৃদ্ধাকে মারধর করেছিলেন।

পাশাপাশি এই মাসেই নাগেরবাজারে বৃদ্ধ খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার মৃতের গাড়ি চালক সৌরভ মণ্ডল। পুলিশ সূত্রে খবর, গত শনিবার পাঁচিল টপকে কল্যাণ ভট্টাচার্যর বাড়িতে ঢোকেন বসিরহাটের বাসিন্দা ওই যুবক। বারাসাতের কয়েকজন বন্ধুকে নিয়ে দিঘায় বেড়াতে যাবেন বলে মালিকের BMW গাড়িটি চান। বৃদ্ধ রাজি না হওয়ায় শুরু হয় ধস্তাধস্তি। ৭২ বছরের ওই বৃদ্ধকে ধাক্কা মারায় তাঁর মাথায় আঘাত লাগে, এরপর শ্বাসরোধ করে খুন করে, ঘর থেকে গ্যারাজ ও গাড়ির চাবি হাতিয়ে, গাড়ি নিয়ে পালান ওই যুবক। দিঘা থেকে ফেরার পথে, যুবকের মোবাইল ফোনের টাওয়ার লোকশন দেখে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে নাগেরবাজার থানার পুলিশ। ধৃতকে জেরা করে বৃদ্ধের বাড়ির একটি ঘর তাঁর পোষ্যটিকে উদ্ধার করা হয়। 

বুধবার নাগেরবাজারে নিজের বাগানবাড়ি থেকে উদ্ধার হয় বৃদ্ধের পচাগলা দেহ। স্থানীয়রা দাবি করেন, রবিবার সন্ধেয় এক যুবক গাড়ি চালক পরিচয় দিয়ে ওই বাড়ির সামনে ঘোরাঘুরি করছিলেন।তার ভিত্তিতেই তদন্ত চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget