এক্সপ্লোর

TMC Councilor Arrested: গলায় ছুরি ধরে জমি দখল, ১০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলার

Bardhaman News: গ্রেফতার হওয়া র্ধমান পুরসভার তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খান বলছেন, 'আমি বলেছি প্রশাসনকে যে আপনারা তদন্ত করুন। যদি আমি দোষী মনে হয় তাহলে আমার যা শাস্তি আছে সেটা হবে।'

কমলকৃষ্ণ দে, বর্ধমান : হুমকি, তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। বর্ধমান পুরসভার তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খান গ্রেফতার। গলায় ছুরি ধরে জমি দখল, ১০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে এই তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে। টাকা দিতে না চাওয়ায় শেখ রতন নামে জমির মালিককে মারধরের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও আরও অনেক অভিযোগ রয়েছে বলে খবর। এই সমস্ত অভিযোগে সঙ্গী-সহ তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। 

গ্রেফতার হওয়া র্ধমান পুরসভার তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খান বলছেন, '২০২১ সালের আগে থেকে আমার নামে কোনও অভিযোগ। বড়বাবু ডাকায় বলেছি নিশ্চয় যাব, আমার নামে তো কোনও অভিযোগ নেই। এখন পলিটিকাল... চরিতার্থ করার জন্য এরকম ধরনের ঘটনা... আমি বলেছি প্রশাসনকে যে আপনারা তদন্ত করুন। যদি আমি দোষী মনে হয় তাহলে আমার যা শাস্তি আছে সেটা হবে। আর যারা মিথ্যা করে অভিযোগ করেছে... প্রশাসনকে বলছি আপনারা তদন্ত করুন।' 

আরও একাধিক জায়গায় তোলাবাজি, দুর্নীতি, ভোট পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন অনেক তৃণমূল নেতা 

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে এবার পুলিশের জালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ধৃত কুমারেশ ভুঁইয়া প্রাক্তন বিধায়ক মমতা ভুঁইয়ার ছেলে। গ্রেফতারির পর দাসপুরের প্রভাবশালী তৃণমূল নেতাকে লক্ষ্য করে চোর স্লোগান দেন স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা। বিজেপির অভিযোগ, তৃণমূল আমলে স্থানীয় নাড়াজোল কলেজের একটি রুম বরাদ্দ করা হয়েছিল কুমারেশ ভুঁইয়ার জন্য। সেখানে বসেই দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে বিভিন্ন দুর্নীতিমূলক কাজ পরিচালনা করতেন বলে দাবি করেছে পদ্ম শিবির। গতকাল রাতে কুমারেশকে গ্রেফতার করে দাসপুর থানা। 

মাথাভাঙার তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া গ্রেফতার। ধৃত তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি , ২০২১-এ ভোট পরবর্তী হিংসায় জড়ানোর অভিযোগ। নতুন সরকারের কাছ থেকে উপহার পেলাম, আদালতে প্রতিক্রিয়া চন্দ্রশেখর রায় বসুনিয়ার। 

তোলাবাজির অভিযোগে পুলিশের জালে মলয় ঘটক ঘনিষ্ঠ আসানসোলের INTTUC নেতা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়া গ্রেফতার। গতকাল বিকেলে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানা। ধৃতের বিরুদ্ধে ২০২১-এর ভোট পরবর্তী হিংসা-সহ বহু অভিযোগ রয়েছে। 

হুগলির গুড়াপে তৃণমূল নেতা গ্রেফতার। ২০২১-এর ভোট পরবর্তী সন্ত্রাস, তৃণমূল নেতা গ্রেফতার। তৃণমূলের আঞ্চলিক সভাপতি শুকদেব মাহাতো গ্রেফতার। বিজেপি কর্মীদের উপর হামলা, শ্লীলতাহানির অভিযোগ। একাধিক অভিযোগে তৃণমূল নেতা-সহ ৩ জন গ্রেফতার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, তারকেশ্বর-বর্ধমান লাইনে আটকে ট্রেন?
CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget