এক্সপ্লোর

Behala Accident Update: মোতায়েন প্রচুর পুলিশ, মর্মান্তিক দুর্ঘটনায় শিশু মৃত্যুর পর আজ খুলল বড়িশা স্কুল

Kolkata News: । অভিভাবকরা বলছেন, এই নজরদারি আগে থাকলে এভাবে প্রাণ যেত না ৭ বছরের ফুটফুটে শিশুর। এই পুলিশি তৎপরতা কতদিন বজায় থাকে, সেটাই দেখার বলে স্থানীয়রা জানিয়েছেন। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশুমৃত্যুর পর, আজ খুলল বড়িশা স্কুল (Barisha School)। লালবাজারের নির্দেশে মেনে এদিন স্কুলের বাইরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পড়ুয়াদের নিয়ে অভিভাবকদের ডায়মন্ড হারবার রোডে যেতে দেওয়া হচ্ছে না। নির্দিষ্ট জায়গা দিয়ে রাস্তাপারাপার করানো হচ্ছে। স্কুলে যাওয়া-আসার সময় যাতে সকলেই ফুটপাত ব্যবহার করেন, তার ওপর নজর রাখছেন পুলিশ কর্মীরা। অভিভাবকরা বলছেন, এই নজরদারি আগে থাকলে এভাবে প্রাণ যেত না ৭ বছরের ফুটফুটে শিশুর। এই পুলিশি তৎপরতা কতদিন বজায় থাকে, সেটাই দেখার বলে স্থানীয়রা জানিয়েছেন। 

আজ খুলল বড়িশা স্কুল: একমিনিটও একজায়গায় স্থির হয়ে দাঁড়াত না ৭ বছরের ফুটফুটে ছেলেটা। সে - ই আজ চিরঘুমে। চিরঘুমে সৌরনীলের দূরন্তপনা।তার দুষ্টুমিভরা মুখ। বেপরোয়া লরিতে পিষে সাত বছরের ফুটফুটে শিশুর মৃত্য়ুর ঘটনা নাড়িয়ে দিয়েছে শহরবাসীকে। আর প্রাণোচ্ছ্ল ছেলেটা চলে যাওয়ার পর, সতর্ক হয়েছে পুলিশ। রবিবার ছুটির দিনেও দেখা গিয়েছিল, বেহালা চৌরাস্তায় (Behala accident) কড়া পুলিশি প্রহরা। শনিবারের মতো, রবিবারও রাস্তায় বসানো হয়েছিল ব্য়ারিকেড (Kolkata accident) । আর মর্মান্তিক এই দুর্ঘটনার পর আজ সপ্তাহের প্রথম দিন খুলল বড়িশা স্কুল। 

৭ বছরের শিশুর মৃত্যুর পর কড়াকড়ি। পুলিশ দাঁড়িয়ে। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে। বেরিয়ার বসানো হচ্ছে। সবটা হচ্ছে ৭ বছরের শিশুর মৃত্য়ুর পর। মৃত শিশুর মা দীপিকা সরকার গতকাল বলেন, “পরিবর্তন হয়েছে। আগে হলে ছেলেটা আমার যেত না। আমার সঙ্গে থাকত। তবু এখন হয়েছে, আর বাচ্চাগুলোতো বেঁচে যাবে। তাদের ভবিষ্যত তাদের মায়ের কোল আমার মতো হবে না। আগে হলে আমারও হতো না।’’ কিন্তু সৌরনীলের এই মৃত্যুর দায় কার? তা নিয়ে হাজারো প্রশ্নের মাঝেই, সিসি ক্য়ামেরার ফুটেজ বলছে, শুক্রবার ট্রাফিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জেব্রা ক্রসিংয়ের সামনে স্টপলাইন পেরিয়ে দাঁড়িয়েছিল একাধিক গাড়ি। ছোট্ট সৌরনীলের কাছে খুবই শক্ত বানান ছিল ট্রাফিক সিগন্যাল। তাই পরীক্ষা দিতে বেরনোর আগে, বানানটা ভালোভাবে শিখিয়ে দিয়েছিলেন মা। ভাবতেও পারেননি সেই ট্রাফিকই এই ভয়ঙ্কর পরিণতির অন্যতম এক কারণ হবে। দীপিকা সরকার বলেন, “ওদের সাবজেক্ট আছে, তাতে ট্রাফিক সিগন্য়ালের ওপর পড়া আছে। কোন সিগন্য়াল হলে পার হব। কোথা দিয়ে জেব্রা ক্রসিং পার, সেটা ওদের পড়ার মধ্য়ে। বানান ভুল হয় বলে, ট্রাফিক সিগন্য়াল বানানটা একটু কঠিন তো, সিঁড়িতে জুতো পরাচ্ছি, তখন বলে দিলাম, বাবা, ট্রাফিক সিগন্য়াল বানানটা। সদ্য় শুনে গেলে, পরীক্ষার সময় বাচ্চার মাথার মধ্য়ে থাকে বলে, আমার ছেলেটা পড়াশোনায় খুব ভাল ছিল, ফুল মার্কস পায় জানেন সবটাতে।’’

আরও পড়ুন: Murshidabad News: নবগ্রামে পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগ, খুনের অভিযোগ দায়ের মৃতের পরিবারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
Birbhum Tulu Mondal: নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
নিখোঁজ টুলু মণ্ডল, তাঁর ম্যানেজারের অনুষ্ঠান বাড়িতে তল্লাশি, টুলুর বাড়িতেও সোনা ওজনের যন্ত্র
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট, বাতিল আবেদন নিয়ে কী বললেন বিজেপি বিধায়ক?
News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget