এক্সপ্লোর

Baruipur Case : 'কোনও অপরাধীকে আর...', এনকাউন্টার প্রসঙ্গে কী বললেন শমীক? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন ...

Baruipur Case : নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। 

কলকাতা : বারুইপুরে নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় মধ্যরাতে নাটকীয় মোড়! এনকাউন্টারে মৃত্য়ু হল অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। বারুইপুরে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন করা হয়েছে ক্লাস সিক্সের ছাত্রীকে । নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। 

শমীক ভট্টাচার্য যা বললেন ... 

এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। কোনও অপরাধীকে আর ছেড়ে রাখা যাবে না। কোনও রাজনৈতিক নেতার আশীর্বাদে আর কেউ বাঁচতে পারবে না। এই ঘটনা সেটাই প্রমান করল। একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি, কামদুনি কাণ্ডে যে ভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছিল, এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, ( অভিযুক্তরা ) বেকসুর খালাস পেয়ে গিয়েছিল কোর্ট থেকে , সেই ফাইল ওপেন করা হোক। ' 

দেবজিৎ সরকারের প্রতিক্রিয়া 

অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা দেবজিৎ সরকার লেখেন, 'বারুইপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকারী পিশাচ প্রভাস মণ্ডল মঙ্গলবার ভোররাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হয়। এ এক ঐশ্বরিক বিচার!' 

কী ঘটেছিল কাল রাতে ? 

রাত ১২টা বেজে ১০, অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঠিক যেখান থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখানে এসে পৌঁছন তদন্তকারীরা।  পুনর্নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। কিন্তু তখন তো ঘুটঘুটে অন্ধকার, ঝমঝমিয়ে বৃষ্টি, আর জল জমে ছিল চারিদিকে। সেই পথ দিয়ে যখন প্রভাস মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার ছিনতাই করে সে।  পুলিশকে লক্ষ্য় করে গুলি চালায়। পালানোর সময় পুলিশ প্রথমে তাকে ধাওয়া করে। ধরতে না পারলে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ । গুলিবিদ্ধ হয় সে। এরপর বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।   

কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট ?

যৌন নির্যাতনের পর, মাথায় আঘাত করে জলে ফেলে দেওয়া হয়েছে এবং তারপরই জলে ডুবে মৃত্যু হয়েছে বারুইপুরের নির্যাতিতার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের ছত্রে-ছত্রে এরকমই ভয়াবহ নৃশংসতার উল্লেখ করা হয়েছে বলে সূত্রের দাবি। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget