এক্সপ্লোর

Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...

গুলিতে মৃত্যু প্রভাসের। ডিভাইন জাস্টিস। পোস্ট বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের।

কলকাতা : বারুইপুরকাণ্ডে এনকাউন্টার ! পুলিশের গুলিতে মৃত্যু হল ধৃত এক অভিযুক্তের । নাম প্রভাস মণ্ডল। পুলিশ সূত্রে খবর, পুলিশি এনকাউন্টারে মৃত্যু হয়েছে  নাবালিকা নির্যাতন-খুনে ধৃত প্রভাস মণ্ডলের । ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করে প্রভাস, দাবি করেছে পুলিশ। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা ও দলের মুখ্য মুখপাত্র দেবজিৎ সরকার।

দেবজিৎ সরকার লেখেন , 'বারুইপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যাকারী পিশাচ প্রভাস মণ্ডল মঙ্গলবার ভোররাতে আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হয়। এ এক ঐশ্বরিক বিচার! '     

বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় তিন জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। তারপর আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম এবং STF-এর যৌথ অভিযানে বসিরহাট এলাকা থেকে গ্রেফতার করে কবীর মোল্লাকে। পুলিশ সূত্রে খবর, গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই নিয়ে বারুইপুরকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হয় ৪ । এরই মধ্যে এনকাউন্টারে মারা যায় প্রভাস মণ্ডল। 

পুলিশ সূত্রে খবর, বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল কবীর মোল্লা। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন তদন্তকারীরা। এরই মধ্যে আগে গ্রেফতার হওয়া তিন অভিযুক্তকে জেরা করে কবীরের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের।  সেই সূত্র ধরেই কবীর মোল্লার অবস্থান সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা। এরপর বারুইপুর থানার স্পেশাল অপারেশন টিম এবং STF যৌথভাবে অভিযান চালায়। গভীর রাতে বসিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  পুলিশের দাবি, ঘটনার পর থেকেই গা-ঢাকা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল কবীর। তদন্তকারীদের নজর এড়ানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। অবশেষে বসিরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। কবীর মোল্লাকে গ্রেফতারের পর এবার তাকে জেরা করে ঘটনার আরও তথ্য জানার চেষ্টা করবে তদন্তকারীরা। নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় তার ঠিক কী ভূমিকা ছিল, ঘটনার সময় সে কোথায় ছিল এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনার গোটা সূত্র এবং আরও কারও যোগ রয়েছে কি না, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

 

 

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget