এক্সপ্লোর

Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে

Baruipur Bomb Rescue : সাতসকালে রাস্তার পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারুইপুর থানা এলাকার দক্ষিণ ট্যাঙারবেড়িয়ায়।

রঞ্জিত সাউ, দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে সাতসকালে রাস্তার পাশে বোমা উদ্ধার। ট্যাঙারবেড়িয়ায় রাস্তার পাশে বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা কে বা কারা কী উদ্দেশে বোমাগুলি রেখে গেল আতঙ্কে বাসিন্দারা। কারা ঘটনার পিছনে জড়িত খতিয়ে দেখছে বারুইপুর থানা।

আরও পড়ুন, ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

সাতসকালে রাস্তার পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বারুইপুরে

সাতসকালে রাস্তার পাশ থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বারুইপুর থানা এলাকার দক্ষিণ ট্যাঙারবেড়িয়ায়। একটি দোকানঘরের সামনে বোমাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ। পরে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
স্থানীয়দের দাবি, সকালে ঘুম থেকে উঠে রাস্তায় বেরিয়ে দোকানের সামনে বোমাটি পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁদের অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা সেখানে বোমাটি ফেলে রেখে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

"....বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত"

স্থানীয় বাসিন্দা সুদাম ঘরামির দাবি, এর আগে এলাকায় এ ধরনের ঘটনা কখনও ঘটেনি। বোমা দেখতে পেয়েই তাঁরা বারুইপুর থানায় খবর দেন। এরপর পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দা মিনতি মণ্ডল। তাঁর দাবি, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নিক। আর এক বাসিন্দা দেবী মণ্ডল প্রশ্ন তুলেছেন, কোনও শিশু না বুঝে বোমাটি হাতে তুলে নিলে এবং সেটি ফেটে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। একইভাবে আতঙ্কের কথা জানিয়েছেন সুপর্ণা মণ্ডলও।

"নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করে প্রশাসন কড়া পদক্ষেপ নিক.."

তাঁর দাবি, ঘটনার নেপথ্যে কারা রয়েছে তা খুঁজে বের করে প্রশাসন কড়া পদক্ষেপ নিক। স্থানীয় বাসিন্দা খোকন নাইয়ার দাবি, এলাকায় কারও বাড়িতে এই ধরনের বিস্ফোরক মজুত রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত পুলিশের। কে বা কারা বোমাটি সেখানে রেখে গেল এবং এর পিছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

প্রসঙ্গত,  প্রায় প্রত্যেকটা ভোটের আগেই জেলায় জেলায় বোমা উদ্ধারের ঘটনা অজস্র উদাহরণ রয়েছে। একুশ থেকে ছাব্বিশের ভোটের মাঝে রাজ্যের মধ্যে দুই ২৪ পরগনা থেকে শুরু করে মুর্শিদাবাদ-সহ নানা এলাকায়,  বোমা আগ্নেয়াস্ত্র উদাহরণের ঘটনা সামনে এসেছে।  

Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Panihati News:পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
পানিহাটিতে 'হামলা'-র প্রতিবাদে প্রাণ গেল BJP কর্মীর, ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরক অভিযোগ রত্না দেবনাথের, কী 'অনুরোধ' মুখ্যমন্ত্রীকে ?
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Embed widget