এক্সপ্লোর
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Mahua Moitra On Om Birla : লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়া মৈত্র
Source : PTI
কলকাতা: মূলত, স্বাধীনতা দিবসের আগের রাতে কৃষ্ণনগর সার্কিট হাউসে বিক্ষোভ হয়েছিল। 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্রকে লক্ষ্য করে উঠেছিল 'গো ব্যাক' স্লোগান। গভীর রাতে, কৃষ্ণনগরের সার্কিট হাউস খালি করার নির্দেশ দেওয়ার অভিযোগে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র।
নোটিসে নদিয়ার জেলাশাসক-সহ ৩ সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন কৃষ্ণনগরের সাংসদ। সংসদীয় দায়িত্ব পালনে বাধা দেওয়ার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্র। নোটিসে স্পিকারের কাছে সাংসদ হিসেবে যাবতীয় সুরক্ষার আবেদন করেছেন তিনি।
আরও পড়ুন
Advertisement

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















