এক্সপ্লোর

Behala Accident: বেহালায় মর্মান্তিক দুর্ঘটনায় শিশু মৃত্যু, জনস্বার্থ মামলা দায়ের আদালতে

Calcutta High Court: প্রাণোচ্ছ্ল ছেলেটা চলে যাওয়ার পর, সতর্ক হয়েছে পুলিশ। আর এবার শিশু মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে।

কলকাতা: বেহালায় (Behala Accident) লরির ধাক্কায় সাত বছরের সৌরনীল সরকারের মৃত্যুতে এবার জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারী আইনজীবী আর্জি জানিয়েছেন, রাজ্যজুড়ে যত স্কুল আছে প্রতিটি স্কুলের সামনে যেন ট্রাফিক সিগনাল ঠিকভাবে মানা হয়। স্কুলে ঢোকা ও বেরনোর সময় যাতে ঠিকঠাক গাইডলাইন মানা হয় সেই ব্যাপারে নির্দেশ দিক আদালত। প্রতিটি স্কুল যেগুলো রাস্তার কাছাকাছি সেখানে 'গাড়ি আস্তে চালান' এই কথাটা তিনটি ভাষায় যেন থাকে। প্রধান বিচারপতির বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

একমিনিটও এক জায়গায় স্থির হয়ে দাঁড়াত না ৭ বছরের ফুটফুটে ছেলেটা। সে - ই আজ চিরঘুমে। চিরঘুমে সৌরনীলের দূরন্তপনা।তার দুষ্টুমিভরা মুখ। বেপরোয়া লরিতে পিষে সাত বছরের ফুটফুটে শিশুর মৃত্য়ুর ঘটনা নাড়িয়ে দিয়েছে শহরবাসীকে। আর প্রাণোচ্ছ্ল ছেলেটা চলে যাওয়ার পর, সতর্ক হয়েছে পুলিশ। আর এবার শিশু মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের করা হল কলকাতা হাইকোর্টে। (Calcutta High Court) মঙ্গলবার সৌরনীলের বাবা সরোজকুমার সরকারের অস্ত্রোপচার হয়। দুর্ঘটনায় তাঁর বাঁ পায়ের হাড় দু'টুকরো হয়ে গেছিল।

বেহালার ঘটনা (Behala) থেকে শিক্ষা নিয়ে শহরের রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুলিশ। সেখানে, বন্দর এলাকা ছাড়া সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বড় ও ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে।তবে ওষুধ, দুধ, সবজি, ফল, LPG ও অক্সিজেন সিলিন্ডার সরবরাহের মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় রয়েছে। এই সমস্ত গাড়ি সকাল ৮টা পর্যন্ত এবং বেলা ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলাচল করতে পারবে।  ছোট ও মাঝারি পণ্যবাহী গাড়ি চলাচলের সময় বেঁধে দেওয়া হয়েছে রাত ১০টা থেকে সকাল ৬টা এবং দুপুর ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত। সোমবার কলকাতা পুলিশের তরফে এই নির্দেশিকা জারি হওয়ার পরেই মঙ্গলবার সকাল থেকে শুরু হয় যান শাসন। সেন্ট্রাল অ্যাভিনিউতে জোড়াবাগান ট্রাফিক গার্ডের তরফে চলে ধরপাকড়। 

এদিকে, বেহালার মর্মান্তিক দুর্ঘটনা থেকে আদৌ যে কোনও শিক্ষা হয়নি, তার প্রমাণ মিলেছে মঙ্গলবার। ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের সামনে এমজি রোডের ওপর স্কুলের সামনে আবাসিক।ছাত্রকে ধাক্কা মারে বেপরোয়া ট্যাক্সি। গুরুতর আহত হয় ১০ বছরের বালক। হুগলির ডানকুনিতে আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে ফেরার পথে বাবাকে ধাক্কা মারে বেলাগাম গতিতে যাওয়া একটি লরি। ক্লাস টু-রপড়ুয়া অক্ষত থাকলেও, গুরুতর জখম হন বাবা।

আরও পড়ুন: Education Commission: রাজ্য়ে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন, কীভাবে কাজ? নেতৃত্বে কারা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget