এক্সপ্লোর

Education Commission: রাজ্য়ে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন, কীভাবে কাজ? নেতৃত্বে কারা?

West Bengal News: স্বাস্থ্যের পর এবার শিক্ষা। রাজ্য়ে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন। সোমবার এই কমিশন তৈরির প্রস্তাবে সিলমোহর দেয় মন্ত্রিসভা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: বেসরকারি স্কুলের লাগামছাড়া ফি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য়, শিক্ষা কমিশন (Education Commission) তৈরিতে সিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। ২২শে অগাস্ট আবার বিধানসভার অধিবেশন শুরু হবে। তখন এই সংক্রান্ত বিল পেশ করা হতে পারে।  

শিক্ষা কমিশন তৈরিতে সিলমোহর: স্বাস্থ্যের পর এবার শিক্ষা। রাজ্য়ে তৈরি হতে চলেছে শিক্ষা কমিশন। সোমবার এই কমিশন তৈরির প্রস্তাবে সিলমোহর দেয় মন্ত্রিসভা। স্বাস্থ্যের মতো শিক্ষাক্ষেত্রেও নানা সময় নানা অভিযোগ ওঠে। কখনও লাগামছাড়া ফি-বৃদ্ধি, তো কখনও এক স্কুলের সঙ্গে অন্য স্কুলের ফিতে কোনও সাযুজ্য না থাকার অভিযোগ করেন অভিভাবকরা। এই অবস্থায়, দীর্ঘদিন ধরেই শিক্ষা কমিশন তৈরির কথা ভাবনা-চিন্তা করা হচ্ছিল। ২০১৭ সালেই একবার, বেসরকারি স্কুল কর্তৃপক্ষগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন খোদ মুখ্য়মন্ত্রী। তখনই তাঁর মুখে শোনা গেছিল কমিশন তৈরির কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ইন্টারফেয়ার করতে চাই না। কমিশন তৈরি করে দিচ্ছি।’’                                                       

বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ে এর আগেও একাধিকবার অভিযোগ উঠেছে। করোনাকালে যে নিয়ে বেশ কিছু জায়গায় বিক্ষোভও হয়েছিল। পাশাপাশি ফি সংক্রান্ত বিষয় নিয়ে অভিভাবকদের অভিযোগ পৌঁছেছিল আদালতের দরজাতেও। সোমবার মন্ত্রিসভার বৈঠকে, এই শিক্ষা কমিশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাবিত কমিশনের নেতৃত্বে থাকবেন,হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি-সহ প্রস্তাবিত কমিশনে থাকবেন ১১ জন সদস্য়। যার মধ্য়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য়শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্য়মিক শিক্ষা সংসদের সভাপতি ছাড়াও থাকবেন শিক্ষা দফতরের মনোনীত ২ জন শিক্ষাবিদ। CBSE এবং ICSE- একজন করে প্রতিনিধিও এই প্রস্তাবিত কমিশনে থাকবেন। ব্রাত্য বসু বলেন, “একজন অবসরপ্রাপ্ত বিচারপতি মাথায় থাকবেন। মূলত সকুলের ফিজে নজরদারি করা হবে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে রাজ্য সরকার করেছে, এবার বেসরকারি স্কুলের ক্ষেত্রে করা হবে।’’ সূত্রের দাবি, ২২শে অগাস্ট আবার বিধানসভার অধিবেশন শুরু হবে। তখন এই ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট স্কুলস রেগুলেটরি বিল ২০২২ বিধানসভায় পেশ করা হতে পারে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Bratya Basu: 'সানগ্লাস না যেন পরে না যায়, হেঁট হয়ে হওয়ার সময়' কটাক্ষ শিক্ষামন্ত্রীর

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget