এক্সপ্লোর

Mamata Banerjee On Rampurhat : ‘কাল আমি রামপুরহাট যাব’ জানালেন মুখ্যমন্ত্রী

Manata Banerjee On Rampurhat Live:  ‘কিছু দল ল্যাংচা খেতে খেতে বীরভূমে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ বীরভূমে যাব ভেবেছিলাম, তাই যাইনি’

Manata Banerjee On Rampurhat :  বীরভূমের হত্যালীলার ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের কড়া সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে’ । তিনি জানালেন, ঘটনার কথা জানতে পেরে তিনি বহুবার সেখানে যোগাযোগ করেছেন। দায়িত্বশীল নেতাদের পাঠিয়েছেন ঘটনাস্থলে। কড়া পদক্ষেপও করেছে রাজ্য প্রশাসন। তারপরও বিরোধীদের লাগাতার আক্রমণ ও রাজ্যপালের মন্তব্য নিয়ে সোজাসুজিই বিরক্তপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।  
আজ রামপুরহাটে যাচ্ছে বিজেপির এক প্রতিনিধিদল। শক্তিগড় হয়ে যাচ্ছে তাঁদের বাস। বিরোধী সেই দলকে সরাসরি কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘কিছু দল ল্যাংচা খেতে খেতে বীরভূমে ঢুকছে ল্যাংচাতে ল্যাংচাতে। আজ বীরভূমে যাব ভেবেছিলাম, তাই যাইনি’। সেই সঙ্গে তিনি জানান, ‘কাল আমি রামপুরহাট যাব’। 
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সবাইকে সব জায়গায় যেতে দিই। কিন্তু বিরোধীরা এখন হাঁচলে-কাশলেও এখানে দেখছি আদালতে চলে যাচ্ছে’ । সেই সঙ্গে তিনি বলেন, ‘বীরভূমের ঘটনার তীব্র নিন্দা করছি। ঘটনা ঘটার পর অ্যাকশন নেওয়া হচ্ছে, না হচ্ছে না?। এর চেয়ে ঢের বেশি ঘটনা উত্তরপ্রদেশে ঘটছে’
বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা,  ‘অন্যের ঘরে দেশলাই জ্বালালে, নিজের ঘরেও তা উড়ে এসে পড়তে পারে’



প্রেক্ষাপট 
বকটুই গ্রামে নৃশংস হত্যালীলা ও তৃণমূল উপপ্রধান ভাদু শেখের খুনের ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কয়েকজনের খোঁজ চলছে। ধৃতদের মধ্যে নিহত তৃণমূল উপপ্রধানের এক ভাইও রয়েছে বলে সূত্রের খবর। পুড়ে যাওয়া বাড়ির ছাদ ও মেঝে থেকে নমুনা সংগ্রহ রাজ্য পুলিশের ফরেন্সিক দলের। 

প্রশ্ন উঠছে, বকটুই গ্রামে বেছে বেছে কয়েকটি বাড়িতেই কি আগুন লাগানো হয়েছিল? প্রত্যক্ষদর্শীদের দাবি তেমন সম্ভাবনাই উস্কে দিচ্ছে। ভয়ঙ্কর হত্যালীলার পর এখনও থমথমে গোটা গ্রাম। খাঁ-খাঁ করছে বাড়িঘর। আতঙ্কে গ্রাম ছেড়েছে নিহত তৃণমূল উপপ্রধান ভাদু শেখের পরিবারও। শিশু, মহিলা-সহ ৮ জনকে জীবন্ত পুড়িয়ে মারার পর একদিন পেরিয়ে গেলেও খড়ের গাদা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।   

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget