এক্সপ্লোর

Modi Suvendu Meet: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দুর, কী কথা হল আজ ?

Modi Suvendu Meet: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। দিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণের পর দিল্লিতে গতকালই পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী। এবং আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন। 

আরও পড়ুন, বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

ঘড়ির কাঁটায় সকাল ১০ টা ৩০ মিনিট। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবং পরে বিজেপির কেন্দ্রীয় অফিসে যান শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। গতকাল দিল্লি গিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন শুভেন্দু অধিকারী। 

ডবল ইঞ্জিন সরকার হওয়ার পর সংকল্প পত্রতে বলেছিল বিজেপি , পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করা হবে, বারবারই জনসভাগুলিতে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই শুভেন্দু অধিকারীর প্রথমবার প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠক। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর একান্ত সাক্ষাৎ হয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি কী , তা আলোচনা হবে, তার সঙ্গে অন্য়ান্য ইস্যুগুলি নিয়েও আলোচনা হতে পারে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় ফিরে যাবেন।  ২ দিনের সফরে বৃহস্পতিবার রাতেই রাজধানী পৌঁছে যান মুখ্যমন্ত্রী।বিমানবন্দরে নামার পর তিনি সোজা চলে যান কৃষ্ণ মেনন মার্গে অমিত শাহর বাসভবনে। সেখানে ২ জনের মধ্যে ১ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়। সূত্রের খবর, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রিপোর্ট তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। 

শুক্রবার দ্বিতীয় দিনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীকে ফুলের স্তবক ও 'বন্দেমাতরম' লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন শুভেন্দু অধিকারী। সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির জন্য ওঁকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। অত্যন্ত ফলপ্রসূ আলোচনায় তিনি পুনরায় “সবকা সাথ, সবকা বিকাশ”-এর দর্শনকে সামনে রেখে, আমাকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের উন্নয়ন ও অগ্রগতি কেন্দ্র সরকারের কাছে অন্যতম অগ্রাধিকারের বিষয়। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পশ্চিমবঙ্গকে অগ্রগতির পথে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছেন, আমি ওঁর প্রতি কৃতজ্ঞ।কেন্দ্রীয় সরকারের সহযোগিতা এবং বাংলার মানুষের আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে স্বচ্ছ প্রশাসন, সুশাসন, সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামীদিনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
Advertisement

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget