এক্সপ্লোর

Bengal SIR: স্ক্রুটিনিতে আরও ৭দিন, ১৪ ফেব্রুয়ারি নয় চূড়ান্ত তালিকা, কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

Bengal Final SIR Draft : স্ক্রুটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। 

বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, দীপক ঘোষ, কলকাতা: স্ক্রুটিনিতে আরও ৭দিন, ১৪ ফেব্রুয়ারি নয় চূড়ান্ত তালিকা। রাজ্যের ৮ হাজার ৫০৫জনের তালিকা, কালকের মধ্যে কাজে যোগের নির্দেশ। কাল বিকেল ৫টার মধ্যে কমিশনের কাছে রিপোর্টিংয়ের নির্দেশ। 'কমিশন চাইলে ERO, AERO-দের তালিকায় বদল করতে পারে', SIR-মামলায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 'মাইক্রো অবজার্ভার হিসেবে কাজ করবেন এই সাড়ে ৮ হাজার অফিসার। ERO, AREO-দের সাহায্যকারী হিসেবে থাকবেন মাইক্রো অবজার্ভাররা। নাম বাদ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না মাইক্রো অবজার্ভাররা', স্ক্রুটিনির সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। 

আরও পড়ুন, এবার হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ "ধ্বংসের" হুমকি বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের !

ভোটের মুখে তাড়াহুড়ো করে SIR করা হচ্ছে প্রথম থেকেই অভিযোগ তুলেছিল তৃণমূল। সময়ের মধ্যে শুনানি পর্ব শেষ না হওয়ায়, জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরও ৭ দিনের জন্য সময়সীমা বাড়ানোর আবেদন করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এই প্রেক্ষাপটে, সোমবার কার্যত দুই পক্ষকেই স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির সূর্যকান্তর বেঞ্চ, স্ক্রুটিনির জন্য আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিল।ফলে ১৪ ফেব্রুয়ারি যে চূড়ান্ত তালিকা প্রকাশ হচ্ছে না, তা নিশ্চিত হয়ে গেল।৫ মে মাসে তৃণমূল সরকারের মেয়াদ শেষ। তার আগেই বিধানসভা ভোট হয়ে যাওয়ার কথা। এই প্রেক্ষাপটে গত নভেম্বর থেকে যখন SIR প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হয়, তখন থেকেই বিরোধিতা করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বলে, অভিযোগ তুলতে থাকে তৃণমূল।
 
অন্যদিকে ৭ ফেব্রুয়ারির মধ্যে শুনানি পর্ব শেষ না হওয়ায়, জাতীয় নির্বাচন কমিশনের কাছে আরও ৭ দিন সময়সীমা বাড়ানোর জন্য চিঠি পাঠানো হয়েছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে। এদিন সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফেও সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়। সনাতনী সংসদের পক্ষ থেকে এদিন তারিখ বাড়ানোর দাবি জানিয়ে বলা হয়, তাদের ফর্ম সেভেন পুড়িয়ে ফেলা হয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কাজের অগ্রগতি দেখে প্রধান বিচারপতি বলেন,যেহেতু ইতিমধ্যে জমা দেওয়া নথিগুলোর যাচাইয়ের কাজ চলছে, তাই নোটিস-পরবর্তী নথিগুলোর খতিয়ে দেখতে  আরও সময় লাগবে।তাই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, নথি যাচাইয়ের কাজ সম্পন্ন করতে এবং উপযুক্ত সিদ্ধান্ত নিতে ১৪ ফেব্রুয়ারির পর থেকে আরও এক সপ্তাহ বাড়ানো হোক। তবে চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করা হবে, তা এখনও নির্বাচন কমিশনের তরফে জানানো হয়নি।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget