এক্সপ্লোর

Humayun Kabir Babri Masjid: এবার হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদ "ধ্বংসের" হুমকি বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের !

Humayun Kabir Babri Masjid Got Threat : হুমায়ুন করীরের 'বাবরি যাত্রা' শুরুর আগেই তাঁর মসজিদ ভেঙে ফেলার হুমকি দিয়ে হোর্ডিং পড়ল লখনউতে।

রাজীব চৌধুরী, সুদীপ্ত আচার্য ও কমলকৃষ্ণ দে, কলকাতা: হুমায়ুন করীরের 'বাবরি যাত্রা' শুরুর আগেই তাঁর মসজিদ ভেঙে ফেলার হুমকি দিয়ে হোর্ডিং পড়ল লখনউতে। বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের পক্ষ থেকে দেওয়া হোর্ডিং-এ লেখা, 'হুমায়ুন, আমরা আসব, আবার বাবরি ভেঙে ফেলব। এসে  দেখাক কত হিম্মত, চ্যালেঞ্জ সাসপেন্ডেড তৃণমূল বিধায়কের। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে, রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন, ব্যারাকপুরে অভিযুক্ত কাউন্সিলরকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল, বৃদ্ধ মৃত্যুর ঘটনায় সিদ্ধান্ত শাসকদলের

না আছেন তিনি, না আছে তাঁর সাম্রাজ্য। কিন্তু মৃত্যুর প্রায় ৫০০ বছর পরেও ভারতের রাজনীতিতে ঘুরে ফিরে আসছে মোগল সম্রাট বাবরের নাম। ১৯৯২ সালে উত্তরপ্রদেশের যে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙা নিয়ে উত্তাল হয়েছিল জাতীয় রাজনীতি,সেই অযোধ্য়া থেকে প্রায় ৭০০ কিমি দূরে মুর্শিদাবাদে আরও একটি বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে মাস দুয়েক আগেই। সৌজন্যে - তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
 
এবার তাঁর বিরুদ্ধে হোর্ডিং পড়ল বিজেপি শাসিত সেই উত্তরপ্রদেশে।নির্মাণকাজ শুরুর পর দিন থেকে যখন 'বাবরি যাত্রা' শুরু করতে চলেছেন হুমায়ুন, তখন তাঁর মসজিদ নিয়ে হুমকি দিয়ে পোস্টার-ব্যানার-হোর্ডিং পড়ল লখনউতে।   বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের পক্ষ থেকে দেওয়া হোর্ডিং-এ লেখা, 'হুমায়ুন, আমরা আসব, আবার বাবরি ভেঙে ফেলব।শুধু তাই নয়, হোর্ডিং-এ হুমায়ুন কবীরকে একজন মোগল আক্রমণকারী হিসেবে দেখানো হয়েছে। দেওয়া হয়েছে খুনের হুমকি। হোর্ডিং-এ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও। হোর্ডিং-এ ডাক দেওয়া হয়েছে, ১০ ফেব্রুয়ারি মুর্শিদাবাদ চলো।
 
লখনউয়ের ১০৯০ স্কোয়ার, আম্বেদকর স্কোয়ার, হযরত গঞ্জ স্কোয়ার এবং শহরের বিভিন্ন জায়গয় লাগানো হয়েছে এই হোর্ডিং। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান   হুমায়ুন কবীর বলেন, আমি এসব কিছু পরোয়া করি না। এটা অযোধ্যা নয়, উত্তরপ্রদেশে নয়, এটা ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ। এত যদি আস্ফালন তাহলে ১০ তারিখ, ১১ তারিখ যেদিন খুশি বাবরি মসজিদ যেখানে হচ্ছে, সেখানে এসে দেখাক, কতটা হিম্মত আছে! কতটা মায়ের দুধ দিয়ে ভাত খেয়েছে! হুমায়ুন কবি দাঁড়িয়ে থেকে তার মোকাবিলা করবে।
 
বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে, রাজনৈতিক চাপানউতোর।১১ ফেব্রুয়ারি, বুধবার শুরু হচ্ছে বাবরি মসজিদের নির্মাণকাজ। ইট গেঁথে নির্মাণকাজের সূচনা করবেন হুমায়ুন কবীর। আর ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হবে তাঁর 'বাবরি যাত্রা'। দক্ষিণবঙ্গ থেকে শুরু হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে যাত্রা। নদিয়ার পলাশি থেকে শুরু করে মুর্শিদাবাদ হয়ে এই যাত্রা যাবে উত্তর দিনাজপুরের ইটাহার পর্যন্ত। মোট ১৭৫ কিলোমিটার রাস্তা পেরোবে 'বাবরি' যাত্রা।এরই মধ্যে লখনৌয়ে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের মসজিদ ধ্বংসের হুমকি ঘিরে, ফের চড়ছে বাবরি বিতর্ক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'
Saltlake - D'CosMedics | এবার সল্টলেকেও ডি-কসমেডিক্স। উদ্বোধন করলেন অভিনেতা জিৎ
Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget