এক্সপ্লোর

Suvendu Adhikari: 'অন্তত ১০০ তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট', বিস্ফোরক শুভেন্দু

Suvendu on Recruitment Scam: নিয়োগ-দুর্নীতি নিয়ে ফের বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর, কী দাবি বিরোধী দলনেতা ?

কলকাতা: নিয়োগ-দুর্নীতি (Recruitment Scam) নিয়ে ফের বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুভেন্দু এদিন বলেন, 'অন্তত ১০০ তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতির এজেন্ট। ১০০ জন বিধায়ক চাকরিপ্রতি ১৫ থেকে ১৮ লক্ষ টাকা করে তুলেছেন। আগামী ৬-৮ মাসের মধ্যে তৃণমূলের বিধায়ক সংখ্যা ১০০-য় নামতে পারে। অন্তত ১০০জন তৃণমূল বিধায়ক এজেন্ট, কয়েকজন ২০১৬-তে টিকিট পাননি। চাকরিপ্রতি ৮-১০ লক্ষ টাকা পাঠাতে হয়েছে কলকাতায়।' 

বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) সিবিআইয়ের ম্যারাথন অভিযান (CBI Raid)। বড়ঞায় ৩০ ঘণ্টা ধরে তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযান চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিধায়কের পুকুর লাগোয়া জঙ্গলে নিয়োগ দুর্নীতির নথি ভর্তি ৫টি ব্যাগের হদিশ মিলেছে।বড়ঞায় জোড়া মোবাইলের খোঁজে বিধায়কের পুকুরে চিরুণি তল্লাশি চালায় সিবিআই। বিধায়কের মোবাইল ফোনেই কি লুকিয়ে নিয়োগ দুর্নীতির খনি? প্রশ্ন উঠতেই বাড়ছে সন্দেহ। বীরভূম-কলকাতায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি-আশ্রমেও চালানো হয় তল্লাশি। শিয়ালদা, নলহাটিতে বিভাস অধিকারীর বাড়ি-ফ্ল্যাট-আশ্রম-কলেজেও চলেছে অভিযান। ভূপতিনগরে গোপাল দলপতির গ্রামের বাড়িতে চলে সিবিআই তল্লাশি। হরিদেবপুরে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটেও এদিন চলে সিবিআই অভিযান।  

অপরদিকে, পয়লাবৈশাখের (Pohela Baishakh) আনন্দে মেতেছে যখন গোটা বাংলা, ঠিক তখনই নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই (CBI)। গোপাল দলপতির ভূপতিনগরের বাড়ির পরে এদিন, গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই। গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাট রয়েছে হরিদেবপুরে। আর নববর্ষের দিনে সেখানেই তল্লাশি অভিযান সিবিআই-র। ২৬ ঘণ্টা ধরে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান চালানো হয়েছে। বীরভূম-কলকাতায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি-আশ্রমে তল্লাশি চলেছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির গ্রামের বাড়িতেও সিবিআইয়ের অভিযান। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেও ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের। 

আরও পড়ুন, নববর্ষেই CBI অভিযান, বিধায়কের এলাকায় নিয়োগ দুর্নীতির নথি ভর্তি ৫টি ব্যাগের হদিশ 

প্রসঙ্গত, রাজ্যের গত কয়েকমাসে ইতিমধ্য়েই শ্রীঘরে গিয়েছেন শাসকদলের হেভিওয়েটরা। জিজ্ঞাসাবাদে নাম উঠে এসেছে একাধিক নতুন চরিত্রের। 'মাথাকে ধরা হোক', ধরা হোক যখন দাবি তুলছেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নের্তৃত্ব, ঠিক তখনই বামআমলে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেছেন তৃণমূল নেতারা। এদিকে সম্প্রতি বামেদের বর্ষীয়ান নেতা পাল্টা তৃণমূল-সহ বিজেপিকে একই সঙ্গে নিয়োগ দুর্নীতির ইস্য়ুতে তোপ দেগেছেন। যদিও ময়নার সভায় সম্প্রতি আরও একধাপ এগিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন,'দরজা খুললে টাকার পাহাড়, গোটা শিক্ষা দফতর জেলে'।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget