এক্সপ্লোর

Recruitment Scam: নববর্ষেই CBI অভিযান, বিধায়কের এলাকায় নিয়োগ দুর্নীতির নথি ভর্তি ৫টি ব্যাগের হদিশ

CBI on Recruitment Scam: ৩০ ঘণ্টা ধরে তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযান চালায় সিবিআই।

মুর্শিদাবাদ: বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) সিবিআইয়ের ম্যারাথন অভিযান (CBI Raid)। বড়ঞায় ৩০ ঘণ্টা ধরে তৃণমূল বিধায়কের বাড়িতে অভিযান চালায় সিবিআই। সিবিআই সূত্রে খবর, বিধায়কের পুকুর লাগোয়া জঙ্গলে নিয়োগ দুর্নীতির নথি ভর্তি ৫টি ব্যাগের হদিশ মিলেছে।

বড়ঞায় জোড়া মোবাইলের খোঁজে বিধায়কের পুকুরে চিরুণি তল্লাশি চালায় সিবিআই। বিধায়কের মোবাইল ফোনেই কি লুকিয়ে নিয়োগ দুর্নীতির খনি? প্রশ্ন উঠতেই বাড়ছে সন্দেহ। বীরভূম-কলকাতায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি-আশ্রমেও চালানো হয় তল্লাশি। শিয়ালদা, নলহাটিতে বিভাস অধিকারীর বাড়ি-ফ্ল্যাট-আশ্রম-কলেজেও চলেছে অভিযান। ভূপতিনগরে গোপাল দলপতির গ্রামের বাড়িতে চলে সিবিআই তল্লাশি। হরিদেবপুরে গোপাল দলপতির স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটেও এদিন চলে সিবিআই অভিযান।  

একদিন পার। নিয়োগ দুর্নীতিকাণ্ডে মুর্শিদাবাদের বড়ঞার আন্দির বাড়িতে নজরবন্দি তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। আজ ভোর সোয়া ৪টে নাগাদ সিবিআইয়ের আরও একটি দল পৌঁছয় তৃণমূল বিধায়কের বাড়িতে। সিবিআই সূত্রে খবর, গতকাল জিজ্ঞাসাবাদ চলাকালীন বিকেল ৫টা নাগাদ নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ। শ্যালো পাম্প এনে রাত সাড়ে ১০টা থেকে পুকুর ছেঁচে জোড়া ফোনের খোঁজে শুরু হয় তল্লাশি। সকালে আরও দুটি পাম্প এনে জল তোলার কাজ চলছে। সকাল সোয়া  বিধায়ককে নিয়ে গতকাল তাঁর বাড়ির আমবাগানেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। মোবাইলের হদিশ পেতে সকাল সোয়া ৮টায় আনা হয় কমপ্যাক্ট স্ক্যান ডিভাইস। সকাল সোয়া ৯টা নাগাদ পুকুরে নেমে তল্লাশি শুরু করেন পাম্প কর্মীরা। এদিকে সিবিআই সূত্রে খবর বিধায়কের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতি ও জমি সংক্রান্ত বেশ কিছু নথি মিলেছে। 

সিবিআইয়ের দাবি, নিয়োগ দুর্নীতির তদন্তে বিভিন্ন জনের মুখে উঠে এসেছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সেই সূত্রে গতকাল বেলা সাড়ে ১২টা নাগাদ দুটি গাড়িতে বিধায়কের আন্দির বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের ৬ জনের দল, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। একইসঙ্গে রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতেও হানা দেয় সিবিআই। শ্বশুরবাড়িতে তল্লাশি অভিযান দুপুর আড়াইটে নাগাদ শেষ হলেও, বিধায়কের বাড়িতে রাতভর ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, শুধু টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া নয়, চাকরিপ্রার্থীদের নামও সুপারিশ করতেন তিনি। বিধায়কের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগও উঠেছে। 

অপরদিকে, পয়লাবৈশাখের (Pohela Baishakh) আনন্দে মেতেছে যখন গোটা বাংলা, ঠিক তখনই নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই (CBI)। গোপাল দলপতির ভূপতিনগরের বাড়ির পরে এদিন, গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাটে তল্লাশি চালাল সিবিআই। গোপালের প্রাক্তন স্ত্রী হৈমন্তীর ফ্ল্যাট রয়েছে হরিদেবপুরে। আর নববর্ষের দিনে সেখানেই তল্লাশি অভিযান সিবিআই-র। ২৬ ঘণ্টা ধরে বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান চালানো হয়েছে। বীরভূম-কলকাতায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়ি-আশ্রমে তল্লাশি চলেছে। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গোপাল দলপতির গ্রামের বাড়িতেও সিবিআইয়ের অভিযান। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতেও ম্যারাথন তল্লাশি সিবিআইয়ের। 

আরও পড়ুন, বাংলার নববর্ষেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে হৈমন্তীর ফ্ল্যাটে CBI তল্লাশি 

প্রসঙ্গত, রাজ্যের গত কয়েকমাসে ইতিমধ্য়েই শ্রীঘরে গিয়েছেন শাসকদলের হেভিওয়েটরা। জিজ্ঞাসাবাদে নাম উঠে এসেছে একাধিক নতুন চরিত্রের। 'মাথাকে ধরা হোক', ধরা হোক যখন দাবি তুলছেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নের্তৃত্ব, ঠিক তখনই বাম আমলে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেছেন তৃণমূল নেতারা। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget