Bengal SIR: বাদ পড়া যোগ্য ভোটারদের তালিকা প্রকাশিত, কীভাবে ফর্ম ৬ ফিলআপ করে নাম তুলবেন ভোটার লিস্টে?
Election Commission Of India: আগের ভোটার তালিকায় যে নাম ছিল, তার মধ্যে যে সব ব্যক্তিরা SIR চলাকালীন Absent, Shifted, মারা গিয়েছেন বা নতুন ভোটার কার্ড রয়েছে; এমন ব্যক্তিদের একটা তালিকা প্রকাশ হয়েছিল।

কলকাতা: SIR-এর ড্রাফট রোলের সঙ্গে সঙ্গে আগেই প্রকাশিত হয়েছিল ASDD (Absent, Shifted, Dead or Duplicate Persons) তালিকা। অর্থাৎ, আগের ভোটার তালিকায় যে সব নাম ছিল, তার মধ্যে যে সব ব্যক্তিরা SIR চলাকালীন অনুপস্থিত ছিলেন (Absent), আগেই স্থানান্তরিত হয়ে গিয়েছিলেন (Shifted), মারা গিয়েছেন (Dead) বা ওই ব্যক্তির নতুন ভোটার কার্ড রয়েছে (Duplicate); এমন ব্যক্তিদের একটা তালিকা প্রকাশ হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বিবৃতি দিয়ে ইতিমধ্যে জানানো হয়েছে যে ওই তালিকা এবার জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইটে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: অনুমোদন ছাড়াই ফর্ম ৬-এ পরিবর্তন, বিবৃতিতে 'মিথ্যাচার' নির্বাচন কমিশনের? পিছনে কার হাত, উঠছে প্রশ্ন
মূল বিষয় হল, ওই ASDD (Absent, Shifted, Dead or Duplicate Persons) তালিকায় থাক কোনও যোগ্য ভোটার যদি বাদ পড়ে থাকেন, তাহলে তিনি ফর্ম ৬ -এর মাধ্যমে আবারও নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন। ফর্ম ৬ অনলাইনেও ফিলআপ করা যেতে পারে। এ ছাড়াও স্থানীয় BLO-র কাছেও এই ফর্ম ফিলআপ করা যেতে পারে। আর সেই ক্ষেত্রে বলা যেতেই পারে যে SIR-এ বাদ পড়া যোগ্য ভোটারদের পুনরায় নাম তোলার পথ আরও পরিষ্কার করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
SIR চলাকালীন যখন ওই ASDD (Absent, Shifted, Dead or Duplicate Persons) তালিকা প্রকাশিত হয়, তখন ড্রাফট ইলেকটোরাল রোলও প্রকাশিত হয়। সেখানে দেখা গিয়েছিল কারা ASDD-এর মধ্যে রয়েছে। রিপোর্টে উল্লেখ ছিল প্রায় ৫৮ লক্ষের নাম রয়েছে ওই ASDD-তে। অনুপস্থিত ছিলেন (Absent), আগেই স্থানান্তরিত হয়ে গিয়েছিলেন (Shifted), মারা গিয়েছেন (Dead) বা ওই ব্যক্তির নতুন ভোটার কার্ড রয়েছে (Duplicate); এমন ব্যক্তিদের তখনই চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও
পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে যে ASDD তালিকা আগেই প্রকাশিত হয়েছিল। আর সেই তালিকায় এবার নাম থাকছে জেলার নির্বাচনী আধিকারিকদেরও। সেই ক্ষেত্রে ASDD তালিকায় থাক কোনও যোগ্য ভোটারের নাম যদি বাদ পড়ে থাকে, তাহলে তিনি ফর্ম ৬ জমা করে পুনরায় নিজের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবেন। আর এই কাজ অনলাইনেও করা যাবে। এ ছাড়াও BLO-এর মাধ্যমেও করা যাবে।
Before You Go
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল























