এক্সপ্লোর

Supreme Court on SIR: কমিশনের দাবি নাকচ সুপ্রিম কোর্টের, 'পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার', বলছেন শমীক, পাল্টা কুণালও

Election Commission of India on Form 6: আজ SIR সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন অ্যাটাচমেন্ট নিয়ে এমন নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। তা নিয়েই বক্তব্য রেখেছেন কুণাল ঘোষ ও শমীক ভট্টাচার্য।

কলকাতা: পশ্চিমবঙ্গে SIR চলাকালীন ফর্ম ৬-এ একটি নতুন অ্যাটাচমেন্ট দেওয়া হয়। আর সেই অ্যাটাচমেন্ট নিয়েই বিতর্কের শুরু। কারণ, ফর্ম ৬-এ কোনও বদল করতে গেলে সেখানে সরকারের অনুমোদন প্রয়োজন হয়। আর কমিশন তেমন কোনও অনুমোদন ছাড়াই এই পরিবর্তন করে বলে খবর। তাহলে এই অনুমোদন দিয়েছিল কে? কমিশন জানায় এই অনুমোদন নাকি দিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ SIR সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন অ্যাটাচমেন্ট নিয়ে এমন কোনও নির্দেশ সুপ্রিম কোর্ট দেয়নি। আর এই নিয়েই বক্তব্য রেখেছেন কুণাল ঘোষ ও শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ

মমতা তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, "একটা বিপজ্জনক অভিযোগ এসেছিল। যে নির্বাচন কমিশনের একদম শীর্ষ স্থান থেকেই আপত্তি থাক সত্ত্বেও জ্ঞানেশ কুমার জোর করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যাতে বিজেপির সাহায্য হয়, সেই ধরনের সিদ্ধান্ত ছাপিয়ে দিয়েছিলেন। মানুষ হয়রান হয়েছেন। অসংখ্য মানুষের নাম বাদ গিয়েছে। অনেক মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছেন। এখন এই যে নির্বাচন কমিশনের মধ্যে থেকে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল, নিশ্চিত ভাবে সেটা মামলার যোগ্য। এবং সুপ্রিম কোর্ট দেখুন কী হয়।"

আরও পড়ুন: অনুমোদন ছাড়াই ফর্ম ৬-এ পরিবর্তন, বিবৃতিতে 'মিথ্যাচার' নির্বাচন কমিশনের? পিছনে কার হাত, উঠছে প্রশ্ন

অন্যদিকে এই বিষয়ে বক্তব্য রেখেছেন বিজেপি সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। তিনি বলেন, "পশ্চিমবঙ্গে তো ডাবল SIR হওয়া দরকার আছে। পশ্চিমবঙ্গে যে SIR হয়েছে, সেটা সম্পূর্ণতা পায়নি। কারণ, এখানে বিভিন্ন জায়গায় BLO 2-রা আক্রান্ত হয়েছে। বিডিও অফিস ভাঙচুর করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী আত্মহত্যা করেছে। অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীকে গুলি করা হয়েছে। অগ্নি সংযোগ হয়েছে, জাতীয় সড়ক অবোরোধ হয়েছে, বিভিন্ন জায়গায় রাস্তার উপর বসে রান্না করে খাওয়া হয়েছে, আমাদের কর্মীদের হাত থেকে কাগজ টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে। পরিকল্পিত ভাবে সমাজের প্রতিষ্ঠিত সেলিব্রিটিদের এবং বহু মানুষ আছেন, যাঁদের নির্দিষ্ট সামাজিক পরিচিতি রয়েছে, কোনও রাজনৈতিক দলের পরিচয়ে তাঁরা পরিচিত নন, ভোটার লিস্ট থেকে যাতে তাঁদের নাম বাদ যায় বা তাঁদের মধ্যে যাতে অসন্তোষ তৈরি করা যায়, তার জন্য পরিকল্পিত ভাবে প্রচেষ্টা করা হয়েছে।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget