এক্সপ্লোর

Bengal SIR Row : 'ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে', SIR-আবহে বিস্ফোরক মন্তব্য INTTUC নেতার

West Bengal Voter List Revision: SIR-আবহে বামনগাছিতে বিস্ফোরক মন্তব্য INTTUC নেতার।

কলকাতা: SIR-আবহে বামনগাছিতে বিস্ফোরক মন্তব্য INTTUC নেতার। 'ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। অঞ্চলের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে এই ভয় ঢুকিয়ে দিতে হবে। লোকের রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ। সেইসঙ্গে BLO-দের পিছনেও লাগতে হবে', বামনগাছিতে রক্তদান শিবির অনুষ্ঠানে মহিলা সদস্যদের নির্দেশ INTTUC সভাপতি তাপস দাশগুপ্তর। 

 আরও পড়ুন, অভিষেককে নন্দীগ্রামে দাঁড় করালেও কেউ ভোট দেবে না, চ্যালেঞ্জ শুভেন্দুর

হচ্ছে SIR. আর প্রসঙ্গ উঠে আসছে NRC-র। তারই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূলের নেতা-মন্ত্রীদের হুমকি-হুঁশিয়ারি। তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ গেছে কেউ লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন,কেউ রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলছেন, কেউ আবার বিএলও-দের কে বেঁধে রাখার দাওয়াই দিচ্ছেন। সম্প্রতি আরও একধাপ এগিয়ে ডিটেনশন ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন আরেক তৃণমূল নেতা। হরিণঘাটা পুরসভা পুরপ্রধান  দেবাশিস বোস বলেন, ভেঙেচুরে গুঁড়িয়ে দেব কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়। মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে। আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। NRC-র মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কীভাবে অত্যাচার, তাদের ক্রীতদাস করা হচ্ছে।  এই SIR-এর মধ্যে দিয়ে যদি মানুষকে NRC-র দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য প্রবল লড়াই তৃণমূল কংগ্রেস করবে।

অপরদিকে, SIR আতঙ্কে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠতেই এবার সোশাল মিডিয়ায় সরব তৃণমূল কংগ্রেস। সোশ্যাল পোস্টে লেখা হয়েছে, 'বিজেপির ভয় ও ঘৃণার রাজনীতির কারণে আরও একটি মূল্যবান প্রাণ হারাতে হল। পানিহাটির ৫৭ বছর বয়সী প্রদীপ কর আত্মহত্যা করেছেন। তাঁর সুইসাইড নোটে NRC-কে দায়ী করেছেন। দিনহাটায় এক বৃদ্ধ SIR প্রক্রিয়ায় হয়রানির আতঙ্কে আত্মহত্যার চেষ্টা করেন। পশ্চিম মেদিনীপুরের কোতয়ালির ৯৫ বছরের ক্ষিতীশ মজুমদার। যিনি ইলামবাজারে তাঁর মেয়ের সঙ্গে থাকতেন, তিনি নিজের জীবন শেষ করেছেন। এবার জামালপুরের নবগ্রামের বাসিন্দা, পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরা SIR আতঙ্কে প্রাণ হারালেন। আতঙ্কিত করতে ও উচ্ছেদের উদ্দেশে তৈরি এটা এমন একটা প্রক্রিয়া। যার বিনিময়ে মানুষকে মূল্য চোকাতে হচ্ছে। SIR হল একটা ভয় দেখানোর অস্ত্র, যা আমাদের জনগণকে হতাশায় ঠেলে দেয়। তাঁদের নাগরিকত্ব ও অধিকার নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে।'
 

 

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget