এক্সপ্লোর

Suvendu On Abhishek: অভিষেককে নন্দীগ্রামে দাঁড় করালেও কেউ ভোট দেবে না, চ্যালেঞ্জ শুভেন্দুর

Suvendu Challenged Abhishek: অভিষেককে নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর।

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রাম-চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। অভিষেককে নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ বিরোধী দলনেতার। 'নন্দীগ্রামে ১ কোটি করে টাকা দিলেও, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে দাঁড় করালেও কেউ ভোট দেবে না। আমি চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখানে পাঠাক', অভিষেককে নন্দীগ্রামে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর। 

আরও পড়ুন, 'কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের হিন্দুদের ওপর নির্যাতন', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, ভিডিও পোস্ট করে পুলিশকে নিশানা


ভোটের আগে রাজনীতির ভরকেন্দ্র ভবানীপুর। সম্প্রতি সেখানে দাঁড়িয়েই এই কেন্দ্রের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন শুভেন্দু অধিকারী। ফের ছুড়ে দিলেন চ্যালেঞ্জ। ভোট আসতে এখনও কয়েক মাস বাকি। তার আগেই রাজ্যে বিধানসভা ভোটের ভরকেন্দ্র হয়ে উঠেছে ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র। রবিবার সেখানেই সভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।ফের ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, এমনিতেই কানের কাছে বাজে হারছি হারছি হারছি। আমার তো মনে হয় SIR হওয়ার পরে উনি হয়তো মেটিয়াবুরুজ চলে যেতে পারেন।  

ভবানীপুরে দাঁড়িয়ে ফের ২১ এর ভোটে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তুলে ধরলেন লোকসভা ভোট ভিত্তিক ভবানীপুরের ফলাফলও।বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, ভবানীপুরের লোকেরা ইয়ে তো পহেলে ঝাঁকি হ্যায়। অভি বহুত বাকি হ্যায়। উনি যেমন লাফিয়ে গেছিলেন নন্দীগ্রামে আমাকে হারাতে আমি ওনাকে হারিয়ে পাঠিয়ে দিয়েছি। টোটাল যে বুথ আছে, ১৪২ টা বুথে বিজেপির লিড। আর ওনার লিড ১২৭ টা বুথে। একা চেতলা ৭৭ নম্বর ওয়ার্ড আর সঙ্গে আর একটা ওয়ার্ড। ২ টি মুসলিমপ্রধান ওয়ার্ড। ওনাদের ছাপ্পা মেরে ভোট দিয়ে...মাত্র ৮ হাজারের গ্যাপ হয়ে গেছে। এই আসনের অতীত কী? অতীত বিজেপি। যদিও বিরোধী দলনেতার এই সমস্ত হুঁশিয়ারিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।ভোট ঢের দেরি। তার আগে ভবানীপুর নিয়ে ভবিষ্যদ্বাণী চলছেই। 

একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সেখান থেকে তিনি হেরে যান । পরবর্তী সময়ে উপনির্বাচন হয়। ভবানীপুর থেকে দাঁড়িয়ে জিতে আসেন। এবার দোরগড়ায় ছাব্বিশের বিধানসভা ভোট। যা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।  সম্প্রতি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করতে গিয়ে বিরোধী দলনেতা বলেছিলেন, 'হারাব, হারাব। ২০ হাজারে হারাব। ভবানীপুরে SIR-এর পরে হারাব ওঁকে। ৮টা ওয়ার্ডের ৫টাতে বিজেপির লিড আছে। বিজেপি হারাবে। যে দাঁড়াবে সে হারাবে। বিজেপি ওখানে ২০১৪ সালে হারিয়েছে। SIR-এর পরে উনি হারবেন। আপনাকেই হাঁটাব। নন্দীগ্রামে হারিয়েছি। ভবানীপুরে হারাব। প্রাক্তন করব। আপনার ভাইপোকে জেলে পাঠাব। আপনাকে ভবানীপুরে হারাব। আরও পাঁচ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে।' যা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। আর এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছিলেন, ' শুভেন্দুবাবু যদি ভবানীপুরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে তাঁর দাঁড়ানো নিয়ে দলকে কোনও প্রস্তাব দেন, দল তা সাদরে গ্রহণ করবে।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget