এক্সপ্লোর

Bengal SIR Row:'নো রেকর্ডস্ ফাউন্ড..'! SIR আবহে বিস্ফোরক অভিযোগ BLO-দের, 'কাজ করছে না অ্যাপ' ?

Bengal SIR Row BLO App Problem: কমিশনের ডেডলাইনের মুখে BLO অ্যাপ 'বিভ্রাট'এর অভিযোগ

রুমা পাল, আশাবুল হোসেন, ব্রতদীপ মুখোপাধ্যায়,কলকাতা: হু হু করে বইছে সময়। এগিয়ে আসছে ডেডলাইন। ৪ ডিসেম্বর প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ৯ তারিখ প্রকাশিত হবে খসড়া তালিকা। কিন্তু অভিযোগ, এরই মধ্যে কার্যত অকেজো হয়ে পড়েছে BLO-দের ব্যবহৃত অ্যাপ। 

আরও পড়ুন, 'মৃত মায়ের নামে' এল এনুমারেশন ফর্ম ! অথচ বেঁচে থেকেও 'ভোটার তালিকায় মৃত..' আলিপুরদুয়ারের জীবন দাস ?

BLO-দের একাংশের অভিযোগ, বুধবার থেকে অ্যাপে বারবার নানা সমস্যা দেখা দিয়েছে। কারোর মোবাইল ফোনে দেখা যাচ্ছে, 'সামথিং ওয়েন্ট রং'। কোথাও আবার দেখাচ্ছে 'নো রেকর্ডস্ ফাউন্ড'। যার ফলে, ভোটারদের তথ্য আপলোড করতে গিয়ে, পদে পদে হোঁচট খাচ্ছেন একাধিক বুথ লেভেল অফিসারর।বিএলও অ্যাপ নিয়ে নানা সমস্যা শুরু হয়েছে। এখানে একটা মোবাইলে দেখাচ্ছে, সামথিং ওয়েন্ট রং দেখাচ্ছে, প্রত্যেক জেলার বিএলও-রা এরকমই নানা সমস্যায় পড়েছেন। তারা বলছেন তাদের নানা সমস্যা হচ্ছে। 

কোচবিহার দক্ষিণ ২০৩/৪ নং বুথ BLO  অশেষ বসাক বলেন, 'অ্যাপটা কাজ করছে না। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকছি। শরীর আর দিচ্ছে না আমাদের।' জোড়াসাঁকো ১৬৫  ১৯৪ নং পার্ট BLO তনুশ্রী মোদক ভট্টাচার্য বলেন, 'মানে আসা-যাওয়া আসা-যাওয়ার একটা খেলা খেলতে খেলতে আমাদের এই কাজটা করে ফেলতে হবে। আমাদের নাকি প্রতিদিন একটা করে টার্গেট দেওয়া হচ্ছে। কিন্তু এই আসা-যাওয়ার খেলাটা কিন্তু বন্ধ হচ্ছে না। '

সোমবার থেকে, মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের মূল ভবনের উল্টো দিকে,মঞ্চ বেঁধে অবস্থানে বসেছেন BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। বৃহস্পতিবার, অবস্থানে বসেই ডিজিটাইজেশনের কাজ করতে দেখা যায় একাধিক BLO-কে। অ্য়াপ ঠিকমতো কাজই করছে না, এই অভিযোগে সরব হয়েছে BLO-দের আরও দুই সংগঠনও। শিক্ষক শিক্ষাকর্মী BLO ডিউটি প্রতিরোধ মঞ্চ আহ্বায়ক  অনিমেষ হালদার বলেন, ন্যূনতম পরিকাঠামোটুকু দিতে এত অসুবিধা হচ্ছে। অথচ, উল্টে BLO-দের উপর একটা মানসিক চাপ দেওয়া হচ্ছে। আমরা দাবি করছি দ্রুততার সঙ্গে এই পোর্টালের সমস্যা মেটানো হোক।'

BLO ঐক্যমঞ্চ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সমস্ত ভোটারদের তথ্য একবার রিভেরিফাই করার, রিচেক করবার জন্য সেটার জন্য BLO-দের যথেষ্ট সময় লাগবে। সেইসময়ে যদি BLO অ্যাপ কাজ না করে, এটা তো অত্য়ন্ত নেতিবাচক একটা প্রভাব পড়ছে। BLO-অ্যাপের সমস্যা নিয়ে রাজনৈতিক মহলেও তরজা চলছে।সূত্রের খবর, BLO অ্যাপ নিয়ে সমস্যার কথা স্বীকার করেছে CEO দফতর।দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে সে কথা জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।এরইমধ্য়ে বুধবার SIR বাতিলের দাবিতে,ডালহৌসি থেকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর পর্যন্ত মিছিল করে SUCI.

সেরা শিরোনাম

Madan On Mamata: 'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
'মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্দ্রনীল সেনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাবাদ করুক ইডি', আর্জি মদন মিত্রের
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
Birati: বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
বিরাটিতে SFI-এর সভায় হামলা, ভাঙচুর মঞ্চ, চেয়ার, বিজেপির বিরুদ্ধে অভিযোগের তির
Humayun Kabir: অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
অমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?

ভিডিও

CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী
CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget