এক্সপ্লোর

Howrah News: 'তৃণমূলের ঝান্ডা হাতে বুথ লেভেল অফিসার, বিধায়কের সঙ্গে রাজনৈতিক মিছিলে হাঁটছেন BLO' ! জোর বিতর্ক হাওড়ায়

Howrah BLO Controversy Around TMC: উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা BLO-দের একাংশ সক্রিয় তৃণমূল কর্মী ! বিস্ফোরক অভিযোগ বিজেপির

সুনীত হালদার, বিটন চক্রবর্তী ও রানা দাস, হাওড়া : তৃণমূলের ঝান্ডা হাতে বুথ লেভেল অফিসার! বিধায়কের সঙ্গে রাজনৈতিক মিছিলে হাঁটছেন BLO!! পশ্চিম মেদিনীপুরের পর এবার হাওড়ায় বিতর্কে জড়ালেন একাধিক BLO. বিজেপির অভিযোগ, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা BLO-দের একাংশ সক্রিয় তৃণমূল কর্মী। একেবারে সোশাল মিডিয়ায় ছবি প্রকাশ করে, BLO-দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই।

আরও পড়ুন, ফের NRC-আতঙ্কে আত্মহত্যা ? টিটাগড়ে 'গায়ে আগুন দিয়ে আত্মঘাতী বধূ' ! 'অনেকদিন আগে বাংলাদেশ থেকে এসেছি, দেখা হয়নি মা-বাবার সঙ্গে..নোট লিখে'

বিজেপির দেওয়া সেসব ছবিতে দেখতে পাওয়া গেছে, কোনও এক BLO-দের হাতে রয়েছে তৃণমূলের ঝান্ডা, কাউকে আবার হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গেও হাঁটতে দেখা গেছে। তৃণমূলের পাল্টা দাবি, যা করার নির্বাচন কমিশন করেছে, এখানে তৃণমূলের হাত নেই। এবিষয়ে হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া জানিয়েছেন, এই নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি। পেলে খতিয়ে দেখা হবে।

SIR প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে BLO-দের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে, হাওড়া পুরসভার একাধিক BLO-দের সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে বিজেপি। একইভাবে, পূর্ব বর্ধমানের কাটোয়ায় BLO-র ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ, BLO-র ভূমিকায় রয়েছেন তৃণমূলেরই সক্রিয় কর্মী।

যদিও এসমস্ত অভিযোগ সটান উড়িয়েছে তৃণমূল। কখনও তৃণমূলের মিছিলে হাঁটছেন, কখনও দেওয়াল লিখছেন, বিজেপির অভিযোগ, এরা প্রত্যেকেই বুথ লেভেল অফিসার বা BLO.SIR প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে তাদের কাঁধে।অথচ SIR-এর কাজ শুরু হতে না হতেই, BLO-দের একাংশের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই। বিজেপির নিশানায় ১৪০ নম্বর বুথের BLO আবির মুখোপাধ্যায়।
 
বিজেপির পোস্ট করা ছবিতে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তিনি। ইনি হলেন ২৩০ নম্বর বুথের BLO সন্তোষ সোনকর। বিজেপির পোস্ট করা ছবিতে, তৃণমূলের দেওয়াল লিখন থেকে শুরু করে, তৃণমূল বিধায়কর সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে।বিজেপির রাজ্য সম্পাদক  উমেশ রাই বলেন, শাসক দলের কর্মীরা যদি এসআইআর এর দায়িত্ব দেওয়া হয় তবে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন না। তারা দলীয় স্বার্থে দেখে কাজ করবেন। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে।

হাওড়া উত্তর  তৃণমূল বিধায়ক  গৌতম চৌধুরী বলেন, বিএলও দের তালিকা তৈরি তারা তৈরি করে না। করে নির্বাচন কমিশন। বিজেপি কি চাইছে গুজরাত, দিল্লি থেকে বিএলও এনে নির্বাচন করাতে ? যদিও এ প্রসঙ্গে কিছু বলেননি হাওড়ার জেলাশাসক। হাওড়ার জেলাশাসক  পি দীপাপ্রিয়া বলেন, এখনো কোনও অভিযোগ পাননি। অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। 

সেরা শিরোনাম

Mandarmani Hotels: মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
মন্দারমণিতে ধুন্ধুমারকাণ্ড, হোটেলের সামনে গাড়ি রাখা নিয়ে ঝামেলা, পর্যটকদের মারধর
West Bengal News Update: ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ
ভেসে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা, সমস্যায় সাধারণ মানুষ
Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Food Inspection: নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস
নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget