এক্সপ্লোর

Bengal SIR Row : হাওড়ার বালিতে ফর্ম বিলি করতে গেলে অঘটন, সিপিএম-এর BLA-কে মারধরের অভিযোগ !

West Bengal Voter List Revision : মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন BLO অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। আর সেই দিনেই হাওড়ায় আক্রান্ত হলেন বিরোধীদের BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট।

ভাস্কর ঘোষ, হাওড়া: হাওড়ার বালিতে, ফর্ম বিলি করতে গেলে, সিপিএম-এর বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কর্মী। এই ঘটনায় বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিএম।

আরও পড়ুন, 'বাংলায় কথা বললেই বাংলাদেশি নয়..', SIR বিরোধিতায় গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়

হাওড়ায় আক্রান্ত হলেন বিরোধীদের BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট

মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন BLO অর্থাৎ বুথ লেভেল অফিসাররা। আর সেই দিনেই হাওড়ায় আক্রান্ত হলেন বিরোধীদের BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট। হাওড়ার বালিতে, ফর্ম বিলি করতে গেলে, সিপিএম-এর বুথ লেভেল এজেন্টকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বালি ১৩ নম্বর বুথ সিপিএম BLA তোতন ঘোষ বলেন, 'আমি আক্রান্ত, আমি কাজে যেতেই ধাক্কাধাক্কি করেছে আমায় গালিগালাজ করেছে তৃণমূল।'

ঠিক কী হয়েছিল ?

মঙ্গলবার সকালে, বালির ১৩ নম্বর বুথ এলাকায়, BLO বন্দন চৌধুরীর সঙ্গেই,বাড়ি বাড়ি যাচ্ছিলেন সিপিএম-এর BLA তোতন ঘোষ। অভিযোগ,চৈতলপাড়ার কাছে কয়েকজনকে নিয়ে হাজির হন সুদীপ গঙ্গোপাধ্যায় নামে এক তৃণমূলকর্মী। সিপিএম-এর BLA-কে তাঁরা গালিগালাজ করেন বলে অভিযোগ। চড়-থাপ্পড় মারার পাশাপাশি, ধাক্কাধাক্কিও করা হয় তাঁকে। খবর পেতেই ঘটনাস্থলে হাজির হয় সিপিএম-এর কর্মীরা।
 
'সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল'

হাওড়া জেলা কমিটি সিপিএম সদস্য শঙ্কর মৈত্র বলেন, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে তৃণমূল। আমরা আরও প্রতিবাদ করব, এই কাজ চলতে পারে। তৃণমূল অজস্র গোলমাল করে রেখেছে তালিকায়, সেটা বাধা দিতেই মেরে বার করে দেওয়া হয়েছে।' যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই তৃণমূল কর্মী। অভিযুক্ত তৃণমূল কর্মী  সুদীপ গঙ্গোপাধ্যায় বলেন, ওকে কিছু মারধর করা হয়নি। ওখানে হিন্দু মুসলিম একসঙ্গে থাকে..সেই এলাকা ও গরম করতে চাইছিল, আমরা বাধা দেওয়ায় পাল্টা অভিযোগ করেছে।

বালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সিপিএম

এদিকে, ওই BLA কাদের হাতে আক্রান্ত হয়েছেন, সে ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন BLO. ১৩ নম্বর বুথ BLO  বন্দনা চৌধুরী বলেন, আমাকে সকালে সিপিএম-এর বিএলও দুজনেই কল করেন। দুজনেই আমার পাড়ার লোক। আমি ঘরের মধ্যে ছিলাম, বাইরে ধস্তাধস্তির আওয়াজ শুনে যাই। আম কাউকে মারতে দেখিনি। ইতিমধ্যেই এই ঘটনায় বালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছে সিপিএম।

সেরা শিরোনাম

West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Dengue Update: রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
রাজ্যে পুজোর মুখে ২ সপ্তাহে ডেঙ্গি আক্রান্ত আড়াই হাজারের বেশি, আজ নবান্নে প্রশাসনিক বৈঠক
Punjab News: বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ, রণক্ষেত্র ক্যাম্পাস, আগুন লাগিয়ে দিল বিক্ষোভকারীরা
CM Suvendu Adhikari:নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত,
নন্দীগ্রামে মমতা তৃণমূলের প্রার্থিপদ প্রত্যাহার করা নিয়ে খোঁচা শুভেন্দুর, পাল্টা সৌগত, "দেখা যাক কত ভোট পায়..”

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget