এক্সপ্লোর

Bengal SIR Row: '৫ দফা প্রশ্নে কোনও উত্তর মেলেনি..' ! তৃণমূলের প্রতিনিধি দলকে পাল্টা কী বার্তা কমিশনের ?

EC On TMC Delegation: 'খসড়া তালিকা প্রকাশের পর কোনও অভিযোগ থাকলে জমা দিন', তৃণমূলের প্রতিনিধি দলকে পাল্টা বার্তা কমিশনের

বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: শুক্রবার সকালে, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করল তৃণমূল কংগ্রেসের ১০ সাংসদের প্রতিনিধি দল। এদিকে পাঁচ দফা প্রশ্নে কোনও উত্তর মেলেনি বলে দাবি তৃণমূল সাংসদ  ডেরেক ও'ব্রায়েনের। সূত্র মারফত খবর,  তৃণমূলের প্রতিনিধি দলকে, কমিশনের পাল্টা বার্তা, 'খসড়া তালিকা প্রকাশের পর কোনও অভিযোগ থাকলে জমা দিন। BLO-দের কাজে হস্তক্ষেপ করবেন না। BLO-দের স্বাধীনভাবে কাজ করতে দিন। BLO-দের ওপর যেন কোনও চাপ সৃষ্টি না করা হয়। BLO-দের কোনও রাজনৈতিক দল হুমকি দিতে পারে না'।

আরও পড়ুন, বালিতে তৃণমূল নেতাকে গুলি করল কে? দলেই ২ তত্ত্ব!

জ্ঞানেশ কুমার এবং জাতীয় নির্বাচন কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে। SIR আবহে ৪০ জনের মৃত্যু নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই কথা বলা হয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের। তৃণমূল সাংসদদের দাবি, ৫ দফা প্রশ্ন করা হলেও, কোনও উত্তর মেলেনি। তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। 

রাজ্যে জোর কদমে চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন।সাধারণ মানুষ থেকে একাধিক BLO-র মৃত্য়ু। SIR-আতঙ্কে উঠেছে আত্মহত্য়ার অভিযোগও....! এই প্রেক্ষিতে, শুক্রবার সকালে, জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করল তৃণমূল কংগ্রেসের ১০ সাংসদের প্রতিনিধি দল। তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেন, অনেক গল্প শুনেছি। কিন্তু কোনও প্রশ্নের উত্তর মেলেনি।কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, যাঁরা গেছে তাঁরা SIR-এর ফর্মটা ফিলআপ করেছে কি করেনি? তৃণমূল কংগ্রেসের দাবি, SIR-এর কারণে, গত ৩২ দিনে সাধারণ মানুষ, BLO মিলিয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। 

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের হাতে সেই ৪০ জনের তালিকা তুলে দেওয়া হয়। রাজ্য়সভা তৃণমূল কংগ্রেস সাংসদ  ডেরেক ও'ব্রায়েন বলেন, SIR-এর কারণে মৃত্য়ু হওয়া প্রায় ৪০ জনের নামের তালিকা আমরা তাঁর (জ্ঞানেশ কুমার) হাতে তুলে দিয়েছি।  আমরা তাঁকে (জ্ঞানেশ কুমার) জানিয়েছি, তাঁর এবং জাতীয় নির্বাচন কমিশনের হাতে রক্ত লেগে রয়েছে। আমরা SIR-এর ধারণার বিরোধী নই, আমরা অপরিকল্পিত, হৃদয়হীন পদ্ধতিতে এটি করা হচ্ছে তার বিরোধী। 

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, যাঁরা গেছে তাঁরা SIR-এর ফর্মটা ফিলআপ করেছে কি করেনি? তাঁর বাড়ির স্ত্রী, বাড়ির ছেলেমেয়ে  এনারা কি SIR-এর ফর্ম ফিলআপ করেছেন? না এখনো ফাঁকা রেখে দিয়েছেন? নিজেরা ফর্ম ফিল আপ করে মানুষকে বোকা বানাচ্ছেন। মানুষকে মিথ্যে কথা বলছেন তাঁরা যেন ফর্ম ফিল আপ না করেন। তৃণমূল কংগ্রেসের দাবি, জাতীয় নির্বাচন কমিশনারকে তারা ৫ দফা প্রশ্ন করেন। 

রাজ্য়সভা তৃণমূল সাংসদ  ডেরেক ও'ব্রায়েন বলেন,আমরা, তৃণমূলের পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন সামনে রেখেছি।  এরপর তিনি (জ্ঞানেশ কুমার) প্রায় ১ ঘণ্টা এনিয়ে কথা বলেছেন। তাঁর সমস্ত কথায়, ৫টি প্রশ্নের মধ্য়ে ১টিরও উত্তর পাওয়া যায়নি। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, SIR-এর মাধ্যমে মৃত ভোটার, অনুপ্রবেশকারী, একাধিক স্থানে নাম থাকা ভোটার, অন্যত্র স্থানান্তরিত ব্যক্তিদের নাম বাদ দেওয়া হবে।তৃণমূল কংগ্রেস SIR-এ এত আপত্তি জানাচ্ছে কেন? তিনি জানান, খসড়া তালিকা ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে। এরপর যে কোনও সমস্যা সমাধানের জন্য ২ মাস সময় থাকবে। তাই এই কাজে তৃণমূল কংগ্রেসের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget