এক্সপ্লোর

Howrah News: বালিতে তৃণমূল নেতাকে গুলি করল কে? দলেই ২ তত্ত্ব!

Howrah Bali TMC Leader Shoot Out Case Update: হাওড়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, বালিতে তৃণমূল নেতাকে গুলি করল কে?

সত্যজিৎ বৈদ্য, সৌমিত্র রায়, ব্রতদীপ ভট্টাচার্য, হাওড়া: বালিতে তৃণমূল নেতাকে গুলি করল কে? দলেই ২ তত্ত্ব! হামলায় হাত থাকতে পারে বিজেপির, দাবি যুব তৃণমূল নেতার।'নিজে করল, না কেউ করেছে, তা দেখার কথা পুলিশের', ভিন্ন সুরে দাবি ডোমজুড়ের তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের।

আরও পড়ুন, এক পা নিয়েই, বাড়ি বাড়ি ঘুরে SIR-এর ৯৯ শতাংশ কাজ সেরে ফেলেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের BLO ! 'কষ্ট হয়, কিন্তু মানুষের পাশে দাঁড়াতে হবে আমাকে..'

হাওড়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। রাস্তার মাঝে ধীরেসুস্থে এসে গুলি চালিয়ে গেল আততায়ী। গুলিতে জখম পঞ্চায়েত প্রধানের সঙ্গীও। এখনও অধরা আততায়ী।মোটরবাইকের পিছনে বসে আসছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। উল্টোদিক থেকে ধীরেসুস্থে হেঁটে যাচ্ছিল আততায়ী তৃণমূল নেতা সামনে আসতেই একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! 


Howrah News: বালিতে তৃণমূল নেতাকে গুলি করল কে? দলেই ২ তত্ত্ব!
 
রাত তখন সাড়ে ১০টা।রাস্তাঘাটে ভালই লোকজনের যাতায়াত। তারই মধ্যে হাড়হিম করা ঘটনা ঘটে গেল হাওড়ার বালিতে। যে দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল গুলিবিদ্ধ হয়েছেন,তিনি তৃণমূল পরিচালিত সাঁপুইপাড়া-বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পেশায় ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। পরিবারের দাবি, রাতে এক তৃণমূল কর্মীর মোটরবাইকে বসে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল। CCTV ফুটেজে দেখা যাচ্ছে, সেই সময় তৃণমূল প্রধানকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় আততায়ী।  
 
তৃণমূল নেতার পরিবার ও প্রত্য়ক্ষদর্শীদের দাবি, হামলাকারী বাসু চৌধুরী।পেশায় সেও ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। গুলিবিদ্ধ হওয়ার পর মোটরবাইক থেকে পড়ে যান তৃণমূল নেতা। বাইক নিয়ে চলে যান তাঁর সহকর্মী। রাস্তায় পড়ে থাকা অবস্থাতেই আততায়ীকে ধরার চেষ্টা করেন তৃণমূল নেতা। কিন্তু তাঁকে উল্টে লাথি মারে আততায়ী।তারপর নিশ্চিন্তে হেঁটে চলে যায় হামলাকারী।

তৃণমূল কর্মী  সৌমেন রায় : আমরাও একসঙ্গে ছিলাম বিয়ে বাড়িতে।  সবাই একসঙ্গে বেরোচ্ছি। উনি একটু গাড়িতে এগিয়ে গেছেন। আরেকজনের গাড়ির পিছনে ছিলেন। একটু শুধু এগিয়েছেন। 
প্রশ্ন: কতটা হবে?
তৃণমূল কর্মী  সৌমেন রায় : খুব বেশি হলে ১০-১২ মিটার। হঠাৎ করে দেখলাম একটা অ্যাটাক ওঁর উপরে নেমে এল।
প্রশ্ন:  যে গুলি চালাচ্ছিল, সে কি পায়ে হেঁটে এসেছিল? 
তৃণমূল কর্মী  সৌমেন রায় : পায়ে হেঁটেই এসেছিল।
প্রশ্ন: যে ব্যক্তি গুলি চালিয়েছে, তার নাম?
তৃণমূল কর্মী  সৌমেন রায় : তার নাম হচ্ছে বাসু, যেটুকু যা শুনেছি। সমাজে দুষ্কৃতী হিসেবে পরিচিত। 

মূল অভিযুক্ত যে বাসু চৌধুরীর নাম উঠে আসছে, যার বিরুদ্ধে ২০১২ সালেও দেবব্রত মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠেছিল। সেবার পার্টি অফিসে ঢুকে হামলা চালিয়েছিল সে।সেই ঘটনায় গ্রেফতার হয়ে জেলও খাটে অভিযুক্ত। ১৩ বছর পর, সেই তাঁর বিরুদ্ধে ফের হামলার অভিযোগ উঠল। মূল অভিযুক্ত বাসু চৌধুরীর মা  লিলি চৌধুরী বলেন,' পরশু শেষ ছেলেকে দেখেছেন। তারপর দেখা পাননি। ছেলে কী করে বলে না। ভাড়ার টাকায় সংসার চালান। বাসুর বাবা শয্যাসায়ী, ওকে দেখতেই সময় চলে যায়। ছেলের সঙ্গে বেশি কথা বলে না।'ঘটনায় এখনও পর্যন্ত আততায়ীকে ধরতে পারেনি পুলিশ।

হাওড়া, পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী : সাঁপুইপাড়ার গ্রাম প্রধান ওঁর উপর একটা গুলি চলেছে। তদন্ত করে যারা এর মধ্যে যুক্ত তাদের ধরে বের করব। 
প্রশ্ন: কজনের গুলি লেগেছে? 
হাওড়া, পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী : ২ জনের গুলি লেগেছে। 

SSKM-এর ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ তৃণমূল নেতা।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
'টুকড়ে টুকড়ে গ্যাংকে পরিষ্কার করতে হবে, ব্লিচিং পাউডার সহ আরও কি কি লাগবে সব দেব', কাদের নিশানা মুখ্যমন্ত্রীর ?
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Suvendu Adhikari : 'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
'ভোট আপনারা করতে দেবেন না, বিকল্প ব্যবস্থা আছে', মন্তব্য মুখ্যমন্ত্রীর...
Tapas Roy : 'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...
'অভিষেক এবং ওঁর পিসি খেই হারিয়ে ফেলেছেন', আক্রমণ শানালেন তাপস...

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget