এক্সপ্লোর

Bengal SIR Row: 'মৃত গৃহস্বামীকে' নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উত্তর ২৪ পরগনায় !

Bengal SIR Row North 24 parganas Fake Voter : মৃত গৃহস্বামীকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ ! অভিযোগ উত্তর ২৪ পরগনার জেলা শাসকের দফতরে।

উত্তর ২৪ পরগনা: মৃত গৃহস্বামীকে নিজের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে। অভিযোগ উত্তর ২৪ পরগনার জেলা শাসকের দফতরে। অভিযুক্তর বাড়ি ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সমুদ্রপুরে।

আরও পড়ুন, 'বড় অপারেশন' হয়েছে BLO-র স্বামীর, TMC ঘনিষ্ঠর নির্দেশ অমান্যে অস্ত্রোপচারের জায়গাতেই রড দিয়ে 'বেধড়ক মার' ! SIR আবহে ভয়াবহ ঘটনা মালদায়

জেলাশাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন হরিপদ সাউয়ের কন্যা। এই মর্মে লিখেছেন, 'অভিযুক্তর আসল নাম ভোলানাথ মণ্ডল। ভোটার তালিকায় তিনি নাম তুলেছেন ভোলানাথ সাউ হিসেবে। হরিপদ সাউ নামে এক ব্যক্তির বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন ভোলানাথ। হরিপদ সাউয়ের মৃত্যু হয়েছে। নিজেকে মৃত হরিপদর পালিত পুত্র হিসেবে দাবি করে ভোলানাথ। জাল নথি দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছে ভোলানাথ। হরিপদর ছেলে হিসেবে ভোটার তালিকায় নাম তোলে'। হরিপদ সাউ তাঁকে পালিত পুত্রর স্বীকৃতি দিয়েছিলেন, দাবি অভিযুক্তর।

পশ্চিমবঙ্গের বৈধ নাগরিক না হয়েও কারা এখানে ভোট দিচ্ছে? মৃত্য়ুর পরও কাদের নামে ভোট পড়ছে? সেই ঝাড়াই বাছাই করতেই শুরু হয়েছে SIR অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। নির্বাচন কমিশন সূত্রে খবর, ২৪ নভেম্বর অবধি এরাজ্যে ১০ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তার মধ্যে মৃত ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৬ লক্ষ। অর্থাৎ মৃত্য়ুর পরও এত লোকের নাম ভোটার তালিকায় ছিল। এদের অনেকের নামে নিশ্চয়ই ভোটও পড়ত! কিনতু, তাতে লাভবান হত কারা? এই প্রশ্ন যখন অনেকের মনেই উঠছে, তখন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে উঠল মৃত ভোটারের প্রসঙ্গ। 

তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়াও নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। SIR-এর বৈধতা নিয়ে একাধিক মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। বুধবারের শুনানিতে মৃত ভোটার প্রসঙ্গে বিচারপতি জয়মাল্য বাগচী বলেছিলেন,সবটাই রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। যে রাজনৈতিক দল অপেক্ষাকৃত শক্তিশালী, তারা মৃত ভোটারের ভোটগুলি দখল করে ভোট দিয়ে দেয়। সেই কারণেই তালিকা থেকে মৃত ভোটারের নামগুলি বাদ দিয়ে দেওয়া দরকার। 

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, প্রত্যেক নির্বাচনী ক্ষেত্রের ভোটার তালিকায় এমন বহু সংখ্যক নাম রয়েছে যারা ইতিমধ্যেই মারা গেছেন। নির্বাচন কমিশনকে সেই নামগুলো বাদ দিতে হবে। পাশাপাশি বৃহস্পতিবার প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, নির্বাচন কমিশনের SIR করার অধিকার আছে কি না, সেটা মামলাকারীরা প্রমাণ করুন। 
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget