এক্সপ্লোর

Bengal SIR Row: BLO-র পদ থেকে সরানো হল কাটোয়ার তৃণমূল নেতাকে !

Katwa TMC Leader Removed From BLO Post : তৃণমূলের বুথ সভাপতি এবার বুথ লেভেল অফিসার! অভিযোগ পেয়েই তৃণমূল নেতাকে পদ থেকে সরায় কমিশন।

পূর্ব বর্ধমান: বিএলও-র পদ থেকে সরানো হল কাটোয়ার তৃণমূল নেতাকে। তৃণমূলের বুথ সভাপতি এবার বুথ লেভেল অফিসার! অভিযোগ পেয়েই তৃণমূল নেতাকে পদ থেকে সরায় কমিশন।সরানো হল তৃণমূলের বুথ সভাপতি পুরান চন্দ্র ঘোষকে। কাটোয়া কুয়ারা গ্রামের ২৫৮ নম্বর বুথের BLO থেকে সরানো হয়। বিজেপির অভিযোগ তৃণমূলের বুথ সভাপতিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরানচন্দ্র ঘোষকে BLO থেকে সরিয়ে নতুন BLO হলেন উদয়চন্দ্র ঘোষ।

আরও পড়ুন, 'BLO তৃণমূলের দলের হয়ে মিছিলে যান, ফেসবুকে লাইভ করেন' ! নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের BJP-র

 তৃণমূলের ঝান্ডা হাতে বুথ লেভেল অফিসার! বিধায়কের সঙ্গে রাজনৈতিক মিছিলে হাঁটছেন BLO! সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পর বিতর্কে জড়ান একাধিক BLO . বিজেপির অভিযোগ, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে নিয়োগ করা BLO-দের একাংশ সক্রিয় তৃণমূল কর্মী। একেবারে সোশাল মিডিয়ায় ছবি প্রকাশ করে, BLO-দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই। বিজেপির দেওয়া সেসব ছবিতে দেখতে পাওয়া গেছে, কোনও এক BLO-দের হাতে রয়েছে তৃণমূলের ঝান্ডা, কাউকে আবার হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গেও হাঁটতে দেখা গেছে। তৃণমূলের পাল্টা দাবি, যা করার নির্বাচন কমিশন করেছে, এখানে তৃণমূলের হাত নেই। এবিষয়ে হাওড়ার জেলাশাসক পি দীপাপপ্রিয়া জানিয়েছিলেন, এই নিয়ে কোনও অভিযোগ পাওয়া যায়নি। পেলে খতিয়ে দেখা হবে। 

SIR প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে BLO-দের রাজনৈতিক পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন। একদিকে, হাওড়া পুরসভার একাধিক BLO-দের সক্রিয় তৃণমূল কর্মী বলে দাবি করেছে বিজেপি। একইভাবে, পূর্ব বর্ধমানের কাটোয়ায় BLO-র ভূমিকায় রয়েছেন খোদ তৃণমূলের বুথ সভাপতি বলে অভিযোগ তুলেছিল বিজেপি। পূর্ব মেদিনীপুরেও বিজেপির অভিযোগ, BLO-র ভূমিকায় তৃণমূলেরই সক্রিয় কর্মী। যদিও এসমস্ত অভিযোগ সটান উড়িয়েছিল তৃণমূল। কখনও তৃণমূলের মিছিলে হাঁটছেন, কখনও দেওয়াল লিখছেন, বিজেপির অভিযোগ, এরা প্রত্যেকেই বুথ লেভেল অফিসার বা BLO.SIR প্রক্রিয়ার মতো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব রয়েছে তাদের কাঁধে।অথচ SIR-এর কাজ শুরু হতে না হতেই, BLO-দের একাংশের রাজনৈতিক পরিচয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বৃহস্পতিবার এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই। বিজেপির নিশানায় ১৪০ নম্বর বুথের BLO আবির মুখোপাধ্যায়।

জেপির পোস্ট করা ছবিতে, হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত তিনি। ইনি হলেন ২৩০ নম্বর বুথের BLO সন্তোষ সোনকর। বিজেপির পোস্ট করা ছবিতে, তৃণমূলের দেওয়াল লিখন থেকে শুরু করে, তৃণমূল বিধায়কর সঙ্গেও দেখা যাচ্ছে তাঁকে।বিজেপির রাজ্য সম্পাদক  উমেশ রাই বলেন, শাসক দলের কর্মীরা যদি এসআইআর এর দায়িত্ব দেওয়া হয় তবে তারা নিরপেক্ষভাবে কাজ করবেন না। তারা দলীয় স্বার্থে দেখে কাজ করবেন। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হবে।

 

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget