এক্সপ্লোর

Bengal SIR Row: চুঁচুড়ার পর এবার পোলবায় SIR শুনানিতে বাধা, বিডিও-কে হুঁশিয়ারি TMC বিধায়ক অসিত মজুমদারের

Asit Majumdar ON SIR Row : সোমবারের পর মঙ্গলবার ! চুঁচুড়ার পর এবার পোলবা, BLA 2-কে থাকতে না দেওয়ায় ফের SIR-এর শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

অর্ণব মুখোপাধ্য়ায়, সুনীত হালদার, রাজীব চৌধুরী,কলকাতা: BLA কে ঢুকতে না দেওয়ায় ফের SIR-শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়ার পর এবার পোলবা। যদিও একই কেন্দ্রে সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন বুথের হিয়ারিং হয়েছে। যা নিয়ে আবার দ্বিচারিতার অভিযোগ তুলেছেন অসিত মজুমদার। 

আরও পড়ুন, প্রয়োজনে শুনানির দিন কি পাল্টানো যাবে? হিয়ারিং-এ ডাক পাননি তালিকায় নাম না ওঠা সত্ত্বেও ? কী করবেন

চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, আমাদের BLA-2 রা থাকবে, BLA-2 না থাকলে কোনও শুনানি হবে না। সোমবারের পর মঙ্গলবার!চুঁচুড়ার পর এবার পোলবা। BLA 2-কে থাকতে না দেওয়ায় ফের SIR-এর শুনানি বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। সূত্রের খবর, সোমবারই নির্বাচন কমিশনের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, শুনানি কেন্দ্রে BLA 2-রা থাকবেন না। কিন্তু সেই নির্দেশিকার পরও অবস্থানে অনড় চুঁচুড়ার তৃণমূল বিধায়ক। চুঁচুড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদার বলেন, এই শুনানি প্রক্রিয়া আপনাদের ভোটার লিস্ট দেখে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। নির্বাচন কমিশনের জমিদারি চলছে।  আমাদের BLA-2 রা থাকবে। BLA-2 না থাকলে কোনও শুনানি হবে না। বন্ধ রাখুন। 
 
এদিন হুগলির পোলবা দাদপুর বিডিও অফিসে, চুঁচুড়া বিধানসভার বেশ কিছু বুথের SIR-এর শুনানি চলছিল। সকাল ১১টা নাগাদ বিডিও অফিসে আসেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এরপরই শুনানি চলাকালীন BLA-2 কেও রাখার জন্য BDO-র কাছে দাবি জানান তিনি। এরপরই শুনানি বন্ধের নির্দেশ দেন তৃণমূল বিধায়ক। 
 
প্রশ্ন: কে নির্দেশ দিয়েছে আপনাদের যে BLA-2 এখানে থাকবেন বলে?
অসিত মজুমদার : এটা তো সর্বক্ষেত্রে আইন। আমি যখন প্রার্থী হয়েছিলাম তখন ভোটকেন্দ্রে আমার এজেন্ট ছিল। তাহলে এখানে কেন এজেন্ট থাকবে না? 

কিন্তু একই যাত্রায় যেন পৃথক ফল! এদিন হুগলির পোলবা দাদপুর বিডিও অফিসেই, তিন বিধানসভা কেন্দ্র, চুচুঁড়া, সপ্তগ্রাম ও ধনেখালির বিভিন্ন বুথের SIR-এর শুনানি চলছিল।কিন্তু একদিকে যখন, BLA 2-কে ঢুকতে না দেওয়ায় শুনানি বন্ধ করে দিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক, তখন ওই বিডিও অফিসেই নির্বিঘ্নে চলে সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন বুথের শুনানি। সেখানকার তৃণমূল বিধায়ককে শুনানির কাজে তদারকি করতেও দেখা গেল। সপ্তগ্রাম তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, আমাদের সর্বোচ্চ নেতা যিনি আছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় তিনি যেমন নির্দেশ দিয়েছেন BLA-দের ঢুকতে দিতে হবে সেটা আমার সমস্ত অঞ্চলের BLA-রা ঢুকেছে এবং কাজ করছেন। 
 
চুঁচুড়া তৃণমূল বিধায়ক  অসিত মজুমদার বলেন, একটা বিধানসভায় লোক ঢুকতে দিচ্ছে, আরেকটা বিধানসভায় লোক ঢুকতে দিচ্ছে না, এটাও আইনের পথে দ্বিচারিতা। শুনানি কেন্দ্রের ভিতরে BLA-দের থাকার কথা মানতে নারাজ বিডিও।পোলবা দাদপুর বিডিও   জগদীশচন্দ্র বারুই বলেন,  কে কী বলেছেন সেটা ওঁর ব্য়াপার। আমরা বলতে পারি না। আমার এরকম কোনও অ্য়ারেঞ্জমেন্ট নেই। কেউ হয়তো BLA-2 তাঁরও শুনানি হতে পারে। প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকার পর, শুরু হয় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের শুনানি। 

আবার অন্যদিকে, হাওড়ার ডোমজুড়ে হিয়ারিং সেন্টারে BLA-দের ঢুকতে দেওয়ার দাবিতে, BDO অফিসের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল। রাস্তায় বসে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা।অন্যদিকে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে, SIR-এর শুনানিতে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে, স্থানীয় বিধায়কের নেতৃত্বে বিক্ষোভ দেখায় তৃণমূল। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত SIR-এর শুনানি চলবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৪ ফেব্রুয়ারি।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget