এক্সপ্লোর

Abhishek On SIR: "কমিশন ঠিক কী লুকোতে চাইছে?", লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ না হওয়ায় নিশানা অভিষেকের

Abhishek Attacks EC: লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে কমিশনকে নিশানা অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের।

কলকাতা: লজিকাল ডিসক্রিপেন্সি নিয়ে কমিশনকে নিশানা অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের। তালিকা প্রকাশ না হওয়ায় তিনটি প্রশ্ন তুলে পোস্ট তৃণমূল সাংসদের। কী লুকোতে চাইছে কমিশন, প্রশ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

আরও পড়ুন, রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন দুর্ঘটনা

তিনি বলেন, '২৪ জানুয়ারির মধ্যে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কমিশন লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে পারল না। একটি সফটওয়ার এক ঘণ্টার মধ্যে ৭ কোটি লজিকাল ডিসক্রিপেন্সি খুঁজে পেয়েছিল। এখন সেই সফটওয়ার যুক্তি, গতি ও বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। কমিশন ঠিক কী লুকোতে চাইছে? যদি ১ ঘণ্টায় ডিসক্রিপেন্সি খুঁজতে পারে, তাহলে প্রকাশ করতে এত দিন কেন লাগছে?', ডিসক্রিপেন্সি নিয়ে কি লজিক খুঁজছে কমিশন? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

সুপ্রিম কোর্টের নির্দেশের পর, শনিবারের মধ্যে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। কিন্তু শনিবারও প্রকাশ করা হল না সেই তালিকা। কমিশন সূত্রে দাবি, তালিকা প্রস্তুত আছে। EROদের কাছে পৌঁছে গেছে তালিকা। ছাপিয়ে প্রকাশ করার অপেক্ষা। 'ডেডলাইন' ছিল শনিবার, কিন্তু এদিন রাত পর্যন্তও প্রকাশ করা হয়নি লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা। কবে প্রকাশ করা হবে, তা নিয়েও থেকে গেছে ধোঁয়াশা। ১৯ জানুয়ারি, সোমবার , সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয়, 'লজিকাল ডিসক্রিপেন্সি' বা 'তথ্য়গত অসঙ্গতি'র তালিকা প্রকাশ করতে হবে।তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্য়ে তা জানাতে হবে। প্রকাশ্য়ে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। এরপরই ২১ জানুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৪ জানুয়ারি, শনিবারের মধ্যে প্রকাশ করা হবে লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা।কিন্তু কোথায় কী? এখনও পর্যন্ত কোথাও টাঙানো হয়নি লজিকাল ডিসক্রিপেন্সির তালিকা। আর এতেই বাড়ছে ধোঁয়াশা। 

সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরেও, নির্বাচন কমিশন ২৪ জানুয়ারি 'লজিকাল ডিসক্রিপেন্সি'র তালিকা প্রকাশ করতে ব্যর্থ। যে সফটঅয়ার খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই ১৬ ডিসেম্বর মাত্র এক ঘণ্টার মধ্যে ৭ কোটিরও বেশি ফর্ম মূল্যায়ন ও বিশ্লেষণ করে অলৌকিকভাবে 'লজিকাল ডিসক্রিপেন্সি' খুঁজে বের করেছিল, সেই সফটঅয়ারটি এখন যুক্তি, গতি, বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা হারিয়েছে বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশন ঠিক কী লুকনোর চেষ্টা করছে? যদি এক ঘণ্টার মধ্যে ত্রুটিগুলো শনাক্ত করা যায়, তবে সেগুলো প্রকাশ করতে কেন দিনের পর দিন সময় লাগছে? নির্বাচন কমিশন কি যুক্তি খুঁজছে নাকি ত্রুটিগুলো লুকোচ্ছে? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন,'এক কোটি ৩৬ লক্ষ একটা সংখ্যার ওপর নোটিস গেছে। তাহলে তালিকা কেন প্রকাশ পেল না? তার মানে লিস্ট নেই অথবা ব্যাপক কারচুপি বা বিজেপির রাজনৈতিক সুপারিশে তালিকা হয়েছে।' সূত্রের খবর, এখনও পর্যন্ত 'লজিকাল ডিসক্রিপেন্সি' থাকা ভোটারের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ। 

সেরা শিরোনাম

Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget