এক্সপ্লোর

SIR: 'অমিত শাহ একটা অযোগ্য মন্ত্রী..' ! 'অনুপ্রবেশ' কটাক্ষে বিস্ফোরক কল্যাণ, সুর চড়াল সিপিএম-কংগ্রেসও

Kalyan Attacks Amit Shah On Infiltrators: অনুপ্রবেশ ঠেকানো নিয়ে এবার রাজ্য় প্রশাসনের কোর্টেই বল ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিস্ফোরক কল্যাণ

সুজিত মণ্ডল, কলকাতা : বিহারের পর পশ্চিমবঙ্গেও, এবার ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর এই আবহেই রাজনৈতিক তরজার কেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু। অনুপ্রবেশ ঠেকানো নিয়ে এবার রাজ্য় প্রশাসনের কোর্টেই বল ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! এমনকী, অনুপ্রবেশকারী ঠেকাতে পশ্চিমবঙ্গে সোজা সরকার পরিবর্তনেরও ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে, অনুপ্রবেশ ইস্যুতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল থেকে সিপিএম-কংগ্রেস-ও।

আরও পড়ুন, ' তৃণমলের শত্রু তৃণমূলই..' ! TMC-র বিজয়া সম্মিলনীতেও অনুব্রত-কাজল সংঘাত, বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবে, দেশের প্রধানমন্ত্রী কে হবে, সেটা বিদেশিরা ঠিক করবে নাকি? ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে এখন চূড়ান্ত তৎপরতা। বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ SIR-এর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এই আবহে এরাজ্য়ে বাগযুদ্ধের কেন্দ্রবিন্দু উঠে আসছে অনুপ্রবেশ ইস্য়ু! একদিকে, অনুপ্রবেশকারী ইস্য়ুতে তৃণমূলকে নিশানা করছে বিজেপি। 

অন্য়দিকে, মোদি সরকার অনুপ্রবেশ ঠেকাতে ব্য়র্থ বলে অভিযোগ করছে তৃণমূল! সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফের অনুপ্রবেশ নিয়ে রাজ্য় প্রশাসনের ঘাড়ে দায় ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ!কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেন, সীমান্ত এলাকা পুরোপুরি ভাবে ফেন্সিং দিয়ে মুড়ে ফেলা সম্ভব নয়। সেখানে ২৪ ঘণ্টা নজরদারিও অসম্ভব।  কিন্তু, অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে প্রথমে কোথায় যায়? কোনও গ্রামে তো যায়। সেখানকার প্রশাসন জানে না, গ্রামে অচেনা ২৫ জন এসে থাকতে শুরু করেছেন? স্থানীয় থানার কাছে কোনও খবর নেই? পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। এরপর পশ্চিমবঙ্গের নাম করে অনুপ্রবেশ ইস্য়ুতে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ, কেন গুজরাতে অনুপ্রবেশ সমস্যা নেই? কেন রাজস্থানে নেই? কেন অসমে এই সমস্যা মেটানো গেছে? কারণ এই সব রাজ্যে বিজেপির সরকার আছে। অনুপ্রবেশ হচ্ছে, কারণ বাংলা ও ঝাড়খণ্ডের প্রশাসন ও থানার কাছে নির্দেশ আছে, রেড কার্পেট পেতে অনুপ্রবেশকারীদের স্বাগত জানাতে হবে, ওরা ভোট দেয়। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ২০১৪ থেকে তো ওর হাতে রয়েছে। ওর হাতে তো নির্বাচন কমিশন রয়েছে। করেছে কারা? BSF, CISF কার হাতে থাকে? তাহলে অমিত শাহ একটা অযোগ্য় মন্ত্রী। অমিত শাহ তাহলে একটা অযোগ্য় স্বরাষ্ট্রমন্ত্রী। যার সময়ে বিদেশিরা বাইরে থেকে ঢুকেছে। 

অমিত শাহর মন্তব্য় নিয়ে সুর চড়িয়েছে সিপিএম-কংগ্রেসও। সিপিএম কেন্দ্রীয় কমিটি সদস্য সুজন চক্রবর্তী বলেন, ২০২৪ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন অমিত শাহ। উনি কি বিদেশিদের ভোটে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন? যাদের দ্বারা উনি নির্বাচিত হয়েছেন, সেই লিস্টটা ফেলে দিন। তারপরে কারা কারা বাড়তি অনুপ্রবেশকারী হল ধরে বের করে দিন। যা ওঁর করার কথা সেটা উনি করতে পারছেন না। সেটা মানুষের ঘাড়ে ফেলে দিচ্ছেন। অনুপ্রবেশে মদত দিচ্ছে কারা? অনুপ্রবেশে লাভ হচ্ছে কাদের? অনুপ্রবেশের দায় কার? তরজার মধ্য়েও, সেই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে। 

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Cyclone Alert: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি? সপ্তাহান্তে তৈরি হতে পারে নিম্নচাপ, সপ্তাহের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget