এক্সপ্লোর

Bhupatinagar Blast : ৪ দিনের মাথায় ভূপতিনগরে অবশেষে ফরেন্সিক দল, নজরে কী এল ?

Bhupatinagar Bomb Blast : ভূপতিনগরে পোড়া বাড়িতে বিস্ফোরণ হয়েছে, তার চারপাশ ঘুরে দেখেন। সংগ্রহ করেন নমুনা। 

পার্থপ্রতিম ঘোষ, পূর্ব মেদিনীপুর : ৪ দিনের মাথায় ভূপতিনগরে গেল ফরেন্সিক দল। মঙ্গলবার দুপুরে ফরেন্সিক দলের অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে গিয়ে তাঁরা প্রথম খতিয়ে দেখেন বিস্ফোরণের অভিঘাতে সেই বাড়ি থেকে জিনিসপত্রগুলি কোথা অবধি ছিটকে পড়েছে। প্রতিটি জিনিস তাঁরা খতিয়ে দেখেন। 

কী করল ফরেন্সিক দল 
ভূপতিনগরে পোড়া বাড়িতে বিস্ফোরণ হয়েছে, তার চারপাশ ঘুরে দেখেন। সংগ্রহ করেন নমুনা।  সোমবার যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় তার জেরে মঙ্গলবার এলাকায় বসানো হয়েছে বিশাল পুলিশ পিকেট। শুক্রবার ওই বিস্ফোরণের পর বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে মেলে তিনজনের দেহ। 

আরও পড়ুন: TMC: ‘দলের পুরনো কর্মীরা ভাল নেই’ বেসুরো রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূলে কোন্দল?

রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ কীভাবে ঘটে 

কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে, শুক্রবার রাতে ভূপতিনগরের নাড়ুয়া বিরলা গ্রামে তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। উদ্ধার হয় তৃণমূল নেতা ও দুই তৃণমূল কর্মী লালু মান্না ও বিশ্বজিৎ গায়েনের ঝলসানো দেহ। রহস্য বাড়িয়ে তিনটি মৃতদেহ মেলে আলাদা আলাদা জায়গা থেকে। বিস্ফোরণের কারণ ও নেপথ্যে কারা রয়েছে, সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। 

রবিবার এই ঘটনা চাঞ্চল্যকর মোড় নেয়। বাড়িতে বাজি তৈরির সময়ই বিস্ফোরণ হয়, এই দাবি করে স্বামীর নামে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নিহত তৃণমূল নেতার স্ত্রী। যদিও তাঁর আত্মীয় এবং প্রতিবেশীরা বলেন, তৃণমূল নেতার বাড়িতে বাজি তৈরি হত বলে তাঁরা কখনও শোনেননি! এই ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি। ঘটনা ঘটার পর অবশ্য এই কথা বলেননি তিনি। 

ঘটনা নিয়ে নানা মুনির নানা মত 

পুলিশ সূত্রের দাবি, নিহতের স্ত্রী দাবি করেন, তাঁদের বাড়িতে দীর্ঘদিন ধরে বাজি বানানো হত। তাঁর স্বামী রাজকুমার ছাড়াও লালু মান্না এবং বিশ্বজিৎ গায়েনও সেখানে বাজি বানাতেন। লতারানির দাবি, এই নিয়ে বারবার আপত্তি জানানো সত্বেও, স্বামী কর্ণপাত করেননি! শুক্রবার রাতে, বাজি তৈরির সময় কেউ ধূমপান করছিলেন। তারই ফুলকি গিয়ে পড়ে বারুদে। তা থেকেই এত বড় বিস্ফোরণ! যদিও, ভিন্ন দাবি করেছেন নিহত তৃণমূল নেতারই সঙ্গী বিশ্বজিৎ গায়েনের বাবা। তিনি বলেন, ' বাইর থেকে কেউ বোম ফেলেছিল কি না...বাইর থেকে লোক এসে হামলা করেছে...' 

শুধু তাই নয়, নিহতের আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, রাজকুমার মান্নার বাড়িতে বাজি তৈরির কথা তাঁরাও কখনও শোনেননি! এখন, বিভিন্ন মহলে প্রশ্ন, কীভাবে বিস্ফোরণ হল তৃণমূল নেতার বাড়িতে? সত্যিই বোমা বাঁধা হচ্ছিল সেখানে? না কি বাজি তৈরির কাজ চলছিল? যদি বাজিই তৈরি হয়, তা হলে গ্রামবাসীরা কখনও তা জানতে পারলেন না? এও কি সম্ভব? ফরেন্সিক দল এই সব প্রশ্নেরই জবাব খুঁজবে। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget