এক্সপ্লোর

Bidhannagar News: সামগ্রী বিক্রির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ, কেষ্টপুরের কল সেন্টার থেকে গ্রেফতার ৫

Bidhannagar News : বিধাননগর কমিশনারেটজুড়ে চলছে অবৈধ কল সেন্টারের ব্যবসা। এর পিছনে পুলিশের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ।

জয়ন্ত পাল, বিধাননগর : বিভিন্ন সামগ্রী বিক্রির নামে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ। কেষ্টপুরের কল সেন্টার (Keshtopur) থেকে গ্রেফতার (Arrest) পাঁচ। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তাদের গ্রেফতার করে । মূল অভিযুক্ত রাজ শেখর নিয়োগের বিরুদ্ধে একাধিক অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগ রয়েছে ।

বিধাননগর কমিশনারেটজুড়ে চলছে অবৈধ কল সেন্টারের ব্যবসা। এর পিছনে পুলিশের একাংশের মদত রয়েছে বলে অভিযোগ। গতকাল বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ অভিযান চালায় কেষ্টপুর রবীন্দ্রপল্লির একটি ভুয়ো কল সেন্টারে। সেখান থেকে ২২ জনকে আটক করা হয়। প্রত্যেককে আলাদা ভাবে জিজ্ঞাসা করার পর পাঁচ জনকে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ।

অভিযোগ, এই কল সেন্টার থেকে কসমেটিক্সের বিভিন্ন প্রোডাক্ট, ইমিউনিটি প্রোডাক্ট, সাজ সরঞ্জামের জিনিসপত্র বিক্রি করার নামে ফোন করে ক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়া হত। অ্যাকাউন্টে টাকা নেওয়ার পর পরে তা আত্মসাৎ করা হত। টাকার বিনিময়ে সামগ্রী না পেয়ে একাধিকবার থানায় অভিযোগও হয়েছিল ভুক্তভোগীদর তরফে। কিন্তু, গ্রেপ্তার হয়নি কেউ।

বিধাননগর গোয়েন্দা শাখায় অভিযোগ দায়ের হলে, তদন্তে নেমে পুলিশ গতকাল রাতে পাঁচ জনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে উদ্ধার হয় ব্যাঙ্কের পাসবুক, চেকবুক, ৩০টি মোবাইল ফোন, রেজিস্টার বুক , ল্যাপটপ, ডেক্সটপ ও হার্ডডিস্ক।

আরও পড়ুন ; সল্টলেকে স্পা ব্যবসার আড়ালে মধুচক্র! চাকরি করতে গিয়ে হেনস্থার শিকার তরুণী

এদিকে রাজ শেখর নিয়োগের বিরুদ্ধে একাধিক অবৈধ কল সেন্টার চালানোর অভিযোগ রয়েছে সাইবার পুলিশের হাতে। তাকে বিধাননগর গোয়েন্দা শাখা গ্রেফতারের পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে যে এই প্রতারণার টাকা কোথায় কাজে লাগানো হত। এর সঙ্গে আর কারা কারা জড়িয়ে আছে। আর কোথায় কোথায় অবৈধ কল সেন্টার চালানো হচ্ছে।

এদিকে স্পায়ের আড়ালে শহরের প্রযুক্তি গর্ভে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে (Allegation of Racket)!  চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এক তরুণী। সল্টলেকে (Kolkata News) চাকরি করতে এসে যৌন হেনস্থা শিকার (Woman Alleges Assault) হন বলে অভিযোগ। তাঁর দাবি, বিষয়টি নিয়ে থানায় গেলেও, তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে বিধাননগর পুলিশ। সল্টলেকের (Salt Lake News) এফ ডি ব্লক-এর ঘটনা।

অভিযোগকারিণী তরুণী জানিয়েছেন, মার্চ মাসে এই স্পা সংস্থার মালিক তাঁকে ম্যানেজার হিসাবে নিযুক্ত করেন। তাঁকে সল্টলেকের বি ই এবং এফ ডি ব্লকের দু’টি স্পা ঘুরিয়ে দেখান। তিনি কাজে নিযুক্ত হওয়ার পর দু’জন গ্রাহক আসেন। সরাসরি তাঁর সঙ্গে কথা বলেন দু’জন। জানতে চান তাঁর কত রেট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget