এক্সপ্লোর

Bikash Bhattacharya : 'কাদের নির্দেশ সামনে এলেই দুর্নীতির মাথার খোঁজ' হাইকোর্টের নির্দেশে আক্রমণ বিরোধীদের

Calcutta High Court : বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, 'সরকারের উচ্চপর্যায়ের কারোর পরামর্শ ছাড়া এভাবে আবেদন সম্ভব নয়। কারা বা কাদের নির্দেশে এমন আবেদন সেটা খুঁজে বের করতেই তদন্তের নির্দেশ।'

কলকাতা : কার বা কাদের নির্দেশে অযোগ্যদের চাকরির জন্য আবেদন করেছিল স্কুল সার্ভিস কমিশন, খুঁজে বের করতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর আদালতের যে নির্দেশের পরই ফের একবার নিয়োগ দুর্নীতি নিয়ে ফের একবার রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধীরা।

আইনজীবী তথা সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, 'সরকারের উচ্চপর্যায়ের কারোর পরামর্শ ছাড়া এভাবে আবেদন সম্ভব নয়। কারা বা কাদের নির্দেশে এমন আবেদন সেটা খুঁজে বের করতেই তদন্তের নির্দেশ।' এদিকে, বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, 'তদন্ত এগোলে গোটা নিয়োগ দুর্নীতির মাথাদের কাছে পৌঁছে যেতে বেশি সময় লাগবে না।'

নিশানা বিরোধীদের

সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, সরকারের উচ্চপর্যায়ের পরামর্শ ছাড়া এভাবে আবেদন সম্ভব নয়। প্রথমে আবেদন করা হয়, পরে আবার তা প্রত্যাহারও করে নেওয়া হয়। তাই কার বা কাদের পরামর্শ বা নির্দেশে এমন আবেদন সেটা জানতেই তদন্তের নির্দেশ। পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহার বক্তব্য, আদালতের এই রায় আপাতভাবে খুব হালকা লাগলেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তদন্ত এগোলে গোটা নিয়োগ দুর্নীতির মাথা যাঁরা, তাঁদের কাছে পোঁছে যেতে বেশি সময় লাগবে না। আসলে দুর্নীতির মাথা কারা, সে সম্পর্কে জনসাধারণের আগাম একটা কল্পনা রয়েছেই, সেটা ক্রমশ সামনে আসবে। নিয়োগের ক্ষেত্রে সংগঠিত দুর্নীতি হয়েছে, সেটার মূলোচ্ছেদ করার রাস্তা করে দিয়েছে আদালত।

নেপথ্যে কার মস্তিষ্ক? সিবিআই তদন্তের নির্দেশ
আবেদনের উৎস কে? খুঁজে বের করতে বলে আজ থেকেই সিবিআইকে তদন্ত শুরুর নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘এটা একটা সংগঠিত অপরাধ, যোগ্যরা রাস্তায় ঘুরছে, অযোগ্যদের নিয়োগ’, তদন্ত করে সিবিআইকে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ। ‘কমিশনের নামে আবেদন হলেও, এটা কমিশনের করা নয়, কেউ করিয়েছে, শূন্যপদে অবৈধদের চাকরির জন্য আবেদন, এটা বেনামি আবেদন’। নিয়োগ মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি। কাল সকাল সাড়ে ১০টায় স্কুল শিক্ষা সচিবকে হাইকোর্টে হাজিরার নির্দেশ। ‘শিক্ষামন্ত্রী যদি আদালতে আসতে চান, তাহলে স্বাগত’, কোনও দালাল আসতে চাইলেও, স্বাগত, মন্তব্য বিচারপতির ।

আরও পড়ুন- 'কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন কমিশনের?’ নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget