এক্সপ্লোর

Bikash Ranjan Bhattacharya: 'তদন্ত করে সিপিএমের দুর্নীতির তথ্য দিন, না পারলে পাগলাগারদে যান', মমতাকে পাল্টা চ্যালেঞ্জ বিকাশের

CPM: এরই প্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে মমতাকে তদন্ত কমিটি গড়ে সত্য প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ জানিয়েছেন।

কলকাতা: 'আমার প্রস্তাব একটা তদন্ত কমিটি হোক, চেয়ারপার্সন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য দিতে পারলে রসগোল্লা খাওয়াব, নইলে পাগলাগারদ যেতে হবে'। সমাবেশ থেকে মমতার বক্তব্যের প্রসঙ্গে পাল্টা চ্যালেঞ্জ বিকাশরঞ্জন ভট্টাচার্যের। বৃহস্পতিবার ধর্মতলায় একুশের মহাসমাবেশের মঞ্চ থেকে একেবারে নাম করেই বিকাশরঞ্জন ভট্টাচার্যর বিরুদ্ধে একের পর এক মন্তব্য করেন নেত্রী। কখনও বিকাশরঞ্জনকে সাধুপুরুষ বলে কখনও আবার ভাজা মাছ উল্টে খেতে জানেন না বলে মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতার বয়ান: এ দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ থেকে বলেন, 'ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে এই ভাবেই সিপিএম চাকরিগুলো দিয়েছিল, আমরা জানি। আমাদের শেখাবেন না। রোজ সিপিএমের বিকাশবাবু গিয়ে বলছেন এটা কেটে দাও, ওটা কেটে দাও। দেখাচ্ছে সাধুপুরুষ, ভাজা মাছ উল্টে খেতে জানে না। জিগেস করুন আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে কী হয়েছিল ফাইলটা বের করব? শুধু বলেছিলাম বদলা নয়, বদল চাই। বদলা চাই না বলে এগুলো করিনি। এটা মাথায় রাখবেন'।

বিকাশের চ্যালেঞ্জ: এরই প্রেক্ষিতে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা কটাক্ষ করে মমতাকে তদন্ত কমিটি গড়ে সত্য প্রকাশ্যে আনার চ্যালেঞ্জ জানিয়েছেন। এ দিন মমতার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন,'আমার প্রস্তাব একটা তদন্ত কমিটি গঠন করা হোক, তার চেয়ারপার্সন হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর তদন্ত করে যা তথ্য আসবে সেটা পাবলিক মিটিং-এ জানাবেন'। পাশাপাশি তিনি আরও বলেন 'যদি মমতা বন্দ্যোপাধ্য়ায় সিপিএমের দুর্নীতি নিয়ে তথ্য দিতে পারেন আমি রসগোল্লা খাওয়াব। না পারলে পাগলাগারদে যান। তাহলে কি মানহানির মামলা? এ প্রসঙ্গে বিকাশরঞ্জনের উত্তর এসবের জন্য অযথা সময় নষ্ট নয়। কথায় বাস্তব ভিত্তিই নেই।

এদিন একুশের সমাবেশের মঞ্চ থেকে আর কী বললেন তৃণমূল নেত্রী? এদিন তিনি বলেন, 'সিপিএমের আমকে শিক্ষকের চাকরিতে ১০-১৫ লক্ষ টাকায় চাকরি হয়েছিল। 
সিপিএমের একটা কাগজ আছে, সেখানে রিপোর্টারদের বউরা কীভাবে শিক্ষকের চাকরি পেয়েছিল? 

আরও পড়ুন: Mamata Banerjee : 'তৃণমূলের নামে টাকা তুললে বা বদমাইশি করলে ধরে পুলিশের হাতে তুলে দিন' : মমতা

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget