Biometric In School: এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? কী জানালেন শিক্ষামন্ত্রী
Biometric Will Start For School Students: এবার ছাত্রছাত্রীদেরও এবার বায়োমেট্রিক হাজিরা, শিক্ষামন্ত্রী জানিয়েছেন...

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: শিক্ষকের পাশাপাশি এবার ছাত্রছাত্রীদেরও এবার বায়োমেট্রিক হাজিরা চালু হতে চলেছে। নতুন বছরের শুরুতেই স্কুল শিক্ষায় নেওয়া হল নতুন পদক্ষেপ। নতুন বছর থেকে এই নিয়ম কার্যকর হবে। পরের সপ্তাহ থেকেই পাইলট প্রজেক্ট শুরু করছে সরকার। বায়োমেট্রিক হাজিরায় বসছে ফেস রিকগনিশন সিস্টেম।
২ জানুয়ারি থেকে এই নতুন নিয়ম চালু করবে সরকার। এমনটাই শিক্ষামন্ত্রী জানিয়েছেন। যে পদ্ধতিতে এবার অ্যাটেনডেন্স নেওয়া হবে, সেটা একদম বায়োমেট্রিক পদ্ধতিতে। শিক্ষক এবং ছাত্রছাত্রী উভয়দের জন্যেই এই নিয়ম চালু হতে চলেছে। এবং ডিসেম্বর থেকেই এর পাইলট প্রোজেক্ট শুরু হয়ে যাবে।রাজ্যের যে ১ কোটি ৬০ লক্ষ পড়ুয়া রয়েছে এবং ৪ লক্ষ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তাঁদের হাজিরা এতদিন খাতায় কলমে লিপিবদ্ধ করা হত। রোল কল করতে একটা বিরাট সময় চলে যেত। তারপর পড়াতেন শিক্ষক শিক্ষিকারা। তবে এবার সেই চলে আসা পদ্ধতিতে বদল আসছে। রাজ্যের স্কুলগুলিতে চালু হতে চলেছে বায়োমেট্রিক হাজিরা।
Before You Go
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের





















