এক্সপ্লোর

Birbhum : বগটুইয়ে ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই

Bogtui Incident : বারদুয়েক বিভিন্ন সূত্রের মাধ্যমে নাকা তল্লাশি চালিয়েও তাঁকে ধরতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে অবশ্য ঘটনার প্রায় মাস সাতেক বাদে তাঁকে গ্রেফতার করল সিবিআই।

প্রকাশ সিনহা ও ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমের (Bogtui) বগটুইয়ে ভাদু শেখ খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ধৃতের নাম ফয়জুল খান ওরফে পলাশ। চলতি বছরের ২১ মার্চ, বগটুইয়ে জাতীয় সড়কের ধারে, বোমা মেরে খুন করা হয় তৃণমূলের বড়শাল পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। যে ঘটনা থেকেই সূত্রপাত বগটুইয়ের ভয়াবহ হত্যাকাণ্ডের।

বগটুই থেকেই গ্রেফতার

ঘটনার তদন্তভার নেওয়ার পর দাখিল করা সিবিআইয়ের চার্জশিটে (CBI Chargesheet) এই পলাশই ছিল মাস্টারমাইন্ড। সিসি ক্যামেরার (CCTV Camera) ফুটেজে পলাশকে বোমা ছুড়তে দেখা যায়। ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল পলাশ ওরফে ফয়জুল। এবার বগটুই থেকেই গতকাল রাতে তাকে গ্রেফতার করল সিবিআই। আজই তাঁকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সিবিআইয়ের তরফে।

ভাদু শেখ খুনের ঘটনার তদন্তে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে সিবিআই। টানা চেষ্টা করলেও অবশ্য ঘটনার মাস্টারমাইন্ড ফয়জুল খান ওরফে পলাশ ছিল ফেরার। বারদুয়েক বিভিন্ন সূত্রের মাধ্যমে নাকা তল্লাশি চালিয়েও তাঁকে ধরতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অবশেষে অবশ্য ঘটনার প্রায় মাস সাতেক বাদে তাঁকে গ্রেফতার করল সিবিআই। বগটুইয়ের ঘটনার পর থেকে বারবার সেই গ্রামে গিয়ে তদন্ত চালিয়েছে সিবিআই। ভাদু শেখের বাড়ির কাছাকাছি থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেই তাঁরা নিশ্চিত হয়েছিল, ঠিক কীভাবে বোমা ছুড়ে খুন করা হয় তৃণমূল নেতাকে।

একসময় ভাদুর সঙ্গী

রামপুরহাট এলাকায় তোলাবাজি সহ একাধিক কাণ্ডেও নাম জড়িয়েছিল নিহত তৃণমূল নেতা ভাদু শেখের। জানা যাচ্ছে, একসময় ভাদু শেখের অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী হিসেবে যাবতীয় 'অপারেশনে' তাঁর সঙ্গী ছিল ফয়জুল খান ওরফে পলাশ।  সিবিআই সূত্রে দাবি, তোলাবাজি নিয়ে ভাগ বাঁটোয়ারা ঘিরে মনমালিন্যের জেরে ভাদুকে খুনের ছক কষেছিল ধৃত। সিবিআই সূত্রে আরও দাবি, ধৃত পলাশই ভাদু শেখকে লক্ষ্য করে প্রথম বোম ছুড়েছিল, যে বোমার আঘাতেই তাঁর মৃত্যু হয়। খুনের পর থেকে দীর্ঘদিন পালিয়ে পালিয়ে বেড়ালেও তদন্তের জাল এগিয়ে শেষপর্যন্ত ফয়জুল খান ওরফে পলাশকে গ্রেফতার করে বড় সাফল্য পেল সিবিআই। এই সাফল্যের পর গোটা ঘটনার সঙ্গে আর কারাও জড়িত কি না, বা কোনও বড় নাম যুক্ত কি না, সেটা জানা যাবে বলেই আশাবাদী সিবিআই।

আরও পড়ুন- গরুপাচারকাণ্ডে ইডির তলবে দিল্লিতে অনুব্রত-কন্যা, সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget