এক্সপ্লোর

Suri Monk Death: সন্ন্যাসীর 'অস্বাভাবিক' মৃত্যু, সিউড়িতে তুলকালাম, মারধর সন্ন্যাসীনিকে

Birbhum:পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্য়ায়, ও এরসাদ আলম, সিউড়ি: সন্ন্যাসীর অস্বাভাবিক মৃত্যু। খুনের অভিযোগ উঠল এক সন্ন্যাসীনির বিরুদ্ধে। এই ঘটনায় তুলকালাম বীরভূমের সিউড়িতে। সন্ন্যাসীকে খুনের অভিযোগে এক সন্ন্যাসীনিকে বেধড়ক মার জনতার। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখানো হয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। 

কী ঘটনা:
সন্ন্য়াসীর অস্বাভাবিক মৃত্য়ু ঘিরে, বীরভূমের সিউড়িতে তুলকালাম। খুনের অভিযোগে, এক সন্ন্য়াসীনিকে বেধড়ক মার, পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুন না আত্মহত্য়া, খতিয়ে দেখা হচ্ছে। এদিন গাছের ডাল থেকে উদ্ধার হয় এক সন্ন্যাসীর ঝুলন্ত দেহ। ওই ঘটনায় রবিবার উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ির পুরন্দরপুরের বাহিরি কালীতলা এলাকা। সন্ন্য়াসীকে খুন করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনায় এক সন্ন্য়াসিনীকে অভিযুক্ত সন্দেহে বেধড়ক মারধর করা হয়। মন্দির চত্বরে তুমুল বিক্ষোভ। গ্রামবাসীদের দাবি, মন্দিরের পূজারি ভুবন ব্রহ্মচারী নামে ওই সন্ন্য়াসীর সঙ্গে গ্রামবাসীদের নিবিড় সম্পর্ক ছিল। মানুষের আপদে-বিপদে পাশে দাঁড়াতেন তিনি। রবিবার ভোরে সেই মানুষটির অস্বাভাবিক মৃত্য়ু হয়। মন্দিরের পাশে, যে বেলগাছে গ্রামবাসীরা মানত করেন, সেই গাছেই সন্ন্য়াসীর ঝুলন্ত দেহ দেখতে পান গ্রামবাসীরা। অদ্ভূতভাবে তাঁর পা দুটি মাটি ছুঁয়ে ছিল বলে অভিযোগ। পিঠেও ছিল ব্য়াগ। এই ঘটনাকে আত্মহত্য়া বলে কিছুতেই মেনে নিতে পারছে না গ্রামবাসীরা।

সিউড়ির পুরন্দরপুর এলাকার বাসিন্দা বিষ্ণু দাস বলেন, 'আমাদের সাধুবাবা। আজ সকালে ভোরবেলা খবর পাই সুইসাইড করেছি। আমাদের সন্দেহ হত্য়া করে ঝুলিয়ে দিয়েছে। তদন্ত না হলে দীর্ঘতর আন্দোলনে নামব। পুলিশকে পুলিশের কাজ করতে দিয়েছি। এটার তদন্ত সঠিকভাবে না হলে ছাড়ব না।' গ্রামবাসীদের অভিযোগ, খুন করা হয়েছে সন্ন্য়াসীকে। আর ঘটনায় মন্দিরে সদ্য় আসা এক সন্ন্য়াসিনীর হাত রয়েছে বলে দাবি। এদিন সকালে, মন্দির চত্বরেই ব্য়াপক মারধর করা হয় ওই সন্ন্য়াসিনীকে। ঘটনাস্থলে গেলে, পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ।  বিষ্ণু দাসের অভিযোগ, 'এক মহিলা এসেছেন। মহিলা মানুষকে মানুষ বলে গণ্য় করে না। বাইরে থেকে ভক্তরা আসে, পুজো দিয়ে যায়। সেবাইতের জন্য় ভোগ খাওয়াই। এই মহিলা টাকা তুলছে। এটা তো নিয়ম না। ওঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।'

অভিযুক্ত সন্ন্য়াসিনীর দাবি, 'ওরা এখানে এসে মদ-গাঁজা-ভাং খায়। তাই মন্দিরে ঢুকতে দিতাম না। আমি সাধুবাবাকে একদিন দেখেছি। আমি কিছু জানি না। আমি তারাপীঠ থেকে এসেছি। গ্রামবাসীরা আমাকে বিনা কারণে প্রচুর মেরেছে। আমি কিচ্ছু জানি না। সন্দেহ করে।'

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় নিয়ে যাওয়া হয়েছে। খুন না আত্মহত্য়া, খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ। 

আরও পড়ুন: জমিতে পানীয় জল প্রকল্প, চাকরি চেয়ে তালা! ভোগান্তিতে বাসিন্দারা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget