এক্সপ্লোর

Malda: জমিতে পানীয় জল প্রকল্প, চাকরি চেয়ে তালা! ভোগান্তিতে বাসিন্দারা

Water Crisis:মালদার চাঁচলে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

করুণাময় সিংহ, মালদা: গরম পড়তেই পানীয় জলের সঙ্কট জেলাজুড়ে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও এক ছবি। জলের অভাব, আর সেই কারণেই প্রবল ভোগান্তি বাসিন্দাদের। মালদার চাঁচলে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পানীয় জলের দাবিতে বালতি, কলসি নিয়ে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, ছবি মণ্ডল নামে এলাকার এক মহিলা পিএইচই (PHE) প্রকল্পের দরজায় তালা ঝুলিয়ে রেখেছেন। সেই কারণেই মিলছে না পানীয় জল। ওই মহিলার পাল্টা দাবি, চাকরি পেলে তবেই পানীয় জল পাবেন গ্রামবাসীরা। এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

চাকরি পেলে তবেই পানীয় জল পাবেন গ্রামবাসীরা। গ্রামেরই এক মহিলার এই হুঁশিয়ারির জেরে পানীয় জলের পরিষেবা থেকে বঞ্চিত গোটা গ্রাম। পানীয় জলের দাবিতে বালতি, কলসি নিয়ে বিক্ষোভে সামিল হলেন গ্রামের মহিলারা। মালদার চাঁচলের দৈভাত্তা গ্রামে প্রায় ৪০০ পরিবারের বসবাস। পানীয় জলের সঙ্কট মোকাবিলায় জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে, বাড়ি বাড়ি জল সংযোগ পৌঁছে দেওয়া হয়েছিল। কিন্তু, তিন বছর কেটে গেলেও মেলেনি পানীয় জল। বারবার প্রশাসনিক দফতরে জানানোর পরেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।

কেন এই সমস্যা?
পরিকাঠামো থাকা সত্ত্বেও কী কারণে মিলছে না জল? গ্রামবাসীদের অভিযোগ, ছবি মণ্ডল নামে এলাকার এক মহিলা জনস্বাস্থ্য কারিগরির প্রকল্পের দরজায় তালা ঝুলিয়ে রেখেছেন। চাঁচলের দৈভাত্তার বাসিন্দা চন্দনা দাস বলেন, 'রাতের বেলা আতঙ্কের মধ্যে জল আনতে যেতে হয় মহিলাদের।পুকুরের জল শুকিয়ে যাওয়ায় গ্রামবাসীরা স্বাভাবিক ভাবে স্নান করতে পারছেন না।' গরমের দাপটের মধ্যেই তীব্র জলকষ্ট। কিন্তু মন গলেনি ওই মহিলার। তাঁর দাবি, প্রকল্প যেহেতু তাঁর জায়গায়, তাই চাকরি না দিলে তালা খুলবেন না।

ছবি মণ্ডলের দাবি, 'আমার জায়গায় পিএইচই প্রকল্প বসানো হয়েছে।আমি কেন চাকরি পাবনা।চাকরি না দিলে আমি তালা খুলব না।তবে চাকরি পাওয়ার ক্ষেত্রে গ্রামবাসীরা আমাকে সহযোগিতা করলেই তালা খুলে দিব।' আর এনিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

চাঁচল ১ -এর বিজেপির সহ-আহ্বায়ক প্রসেনজিৎ শর্মা বলেন, 'রাজ্য সরকার ও তার জনস্বাস্থ্য কারিগরি দপ্তর পানীয় জলের পরিষেবা দিতে ব্যর্থ।আধিকারিকেরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে।' চাঁচল ১ -এর কংগ্রেসের ব্লক সভাপতি আঞ্জারুল হক বলেন, 'তৃণমূলের আমলে টাকার বিনিময়ে চাকরি হয়। ওই মহিলাকে চাকরি টোপ দিয়ে পিএইচই বসিয়েছে। তৃণমূল প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। যার জেরে জল সঙ্কটে ভুগছে গোটা গ্রাম।' চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ বলেন, 'পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে জল সঙ্কটের বিষয়টি তুলে ধরেছি। দ্রুত জল পরিষেবা স্বাভাবিক হবে। তবে বিজেপি ও কংগ্রেস মানুষের সাথে বঞ্চনা করে। তাদের পাশে মানুষ নেই।'

জেলাশাসক জানিয়েছেন, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে। চাকরির বিষয়টি PHE-র সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে কি পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে মালদার এই গ্রামে? অপেক্ষায় আছেন গ্রামবাসীরা।

আরও পড়ুন: সল্টলেকে বিধ্বংসী আগুন, মুহূ্র্মুহু বিস্ফোরণের শব্দে তীব্র আতঙ্কে এলাকাবাসীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget