এক্সপ্লোর

Biswabangla University Chaos: নিয়োগ নিয়ে সংঘাত, চাকরি-তালিকা তরজায় উত্তপ্ত বিশ্ব বাংলা বিশ্ববিদ্য়ালয়

Birbhum News: বিশ্ব বাংলা বিশ্ববিদ্য়ালয় সূত্রে খবর, সেখানে এখন চুক্তিভিত্তিক নিয়োগ চলছে। বিশ্ববিদ্যালয়ের জন্য যাঁরা জমি দিয়েছেন, মূলত সেই সব পরিবারকেই চাকরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বিশ্ব বাংলা বিশ্ববিদ্য়ালয়ে চাকরিতে নিয়োগ নিয়ে সংঘাত। ক্যাম্পাসের গেট আটকে তৃণমূলের বিক্ষোভে ঠায় দাঁড়িয়ে থাকলেন ভারপ্রাপ্ত উপাচার্য। এলাকার তৃণমূল নেতার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জমিদাতাদের জন্য চাকরির ব্যবস্থা না করে বহিরাগতদের কাজে ঢোকাচ্ছেন উপাচার্য। ভারপ্রাপ্ত উপাচার্যের দাবি, তৃণমূলের তালিকা মেনেই ৭০ জনকে চাকরি। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথমে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা, তারপর শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে, ছাত্রের জখম হওয়ার অভিযোগকে ঘিরে তোলপাড় চলছে রাজ্যে। সেই আবহেই তেতে উঠল বোলপুরের বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। প্রকল্পের গেট আটকে চলল বিক্ষোভ। দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখালেন তৃণমূলেরই স্থানীয় নেতা-কর্মীরা। শাসকদলের একাংশের তরফেই দাবি তোলা হল, সরিয়ে ফেলতে হবে ভারপ্রাপ্ত উপাচার্যকে। চাকরিতে নিয়োগ নিয়ে বিক্ষোভের জেরে, ক্যাম্পাসে ঢুকতে না পেরে, ঠায় ২ ঘণ্টা বিশ্ববিদ্য়ালয়ের মূল গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হল ভারপ্রাপ্ত উপাচার্যকে।

বিশ্ব বাংলা বিশ্ববিদ্য়ালয় সূত্রে খবর, সেখানে এখন চুক্তিভিত্তিক নিয়োগ চলছে। বিশ্ববিদ্যালয়ের জন্য যাঁরা জমি দিয়েছেন, মূলত সেই সব পরিবারকেই চাকরিতে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর সেই নিয়োগ নিয়েই বেধেছে গন্ডগোল। এদিন যাঁর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয়, তিনি হলেন তৃণমূল নেতা নিখিল বাছার। রায়পুর-সুপুর গ্রামপঞ্চায়েতের উপপ্রধান নিখিল বাছার। তাঁর অভিযোগ, ভারপ্রাপ্ত উপাচার্যের মদতে, জমিদাতাদের বঞ্চিত করে, বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে। এদিন তিনি বলেন, "বিভিন্ন জায়গার লোক এসে এখানে ঢুকে যাচ্ছে। আমাদের দাবি, যে সব বেকার ছেলেরা এখানে ঘুরে বেড়াচ্ছে, যাঁদের জমি জায়গা চলে গিয়েছে, এদের থেকে লোক নিয়ে এখানে নিয়োগ করা হোক। বাইরে থেকে লোক নিয়ে এসে ভিসি সাহেব (উপাচার্য) এখানে নিয়োগ করছেন। ভিসি-র যে পিএ, স্বপন জানা, তাঁর মাধ্যমে এখানে প্রচুর লোক নিয়োগ হয়েছে, যেটা আমাদের বোলপুর ব্লকের নয়।''

এই অভিযোগ ধেয়ে আসতেই, নাম না করে পাল্টা আক্রমণ শানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য দিলীপকুমার মাইতি। তিনি বলেন, "যিনি এখানে বক্তৃতা দিচ্ছেন, তিনি যে তালিকা দিয়েছেন, আমি সেই তালিকা ধরেই চাকরি দিয়েছি। কিন্তু অদ্ভুতরকম, গ্রামের সাধারণ মানুষকে উল্টো বোঝাচ্ছে। মানে উনি যে তালিকা দিয়েছেন, তাহলে ওই তালিকায় কারা আছে? যে ৭০ জনের তালিকায় আমি ইতিমধ্যেই চাকরি দিয়েছি, সেই ৭০ জন কারা? আমি তো বাইরের লোক। আমি তো জানব না এখানকার জায়গা কে দিয়েছে। তাহলে ওই ৭০ জন কারা?''

আরও পড়ুন: Kalyani University: তাড়া করে 'মারধর' SFI সদস্যকে; কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বরে ধুন্ধুমার, কাঠগড়ায় TMCP

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget