এক্সপ্লোর

Kalyani University: তাড়া করে 'মারধর' SFI সদস্যকে; কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বরে ধুন্ধুমার, কাঠগড়ায় TMCP

Nadia News: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার SFI-এর কর্মসূচির আগেই এভাবে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর।

সুজিত মণ্ডল, নদিয়া: যাদবপুরকাণ্ডের প্রতিবাদে SFI-এর কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। ধস্তাধস্তি, মার থেকে গালিগালাজ, বাদ গেল না কিছুই। তাড়া করে মারধর করা হল SFI-এর সদস্যকে। ক্যাম্পাসে থাকা DIB-র অফিসারদের উপরেও চড়াও হওয়ার অভিযোগ উঠল TMCP-র বিরুদ্ধে। অন্যদিকে হাওড়া ময়দান চত্বরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হল SFI কর্মীদের।

যাদবপুরকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার SFI-এর কর্মসূচির আগেই এভাবে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। দুপুর দেড়টা নাগাদ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ছিল SFI-এর। তার আগেই তৃণমূল ছাত্র পরিষদ হামলা চালায় বলে অভিযোগ। এক SFI-সদস্যকে রীতিমতো তাড়া করে এভাবে মারধর করা হয়। অশান্তি এড়াতে আগে থেকেই ক্যাম্পাসে উপস্থিত ছিলেন DIB অফিসাররা। অভিযোগ গন্ডগোলের ছবি তোলায় তাঁদের উপরেও চড়ায় হয় TMCP। সিপিএম নেতা ও , কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র ও সিপিএম নেতা সবুজ দাসের অভিযোগ, "আমাদেরকে মারধর করে।'' TMCP-র রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সহ সভাপতি আকাশ দাস বলেন, "ওরাও আমাদেরকে মেরেছে। এখানে যাদবপুর চাই না। এসএফআই-এর তরফ থেকে গুন্ডাগিরি করে।''

SFI-এর মিছিল ঘিরে এদিন ধুন্ধুমার পরিস্থিতি হয়, হাওড়া ময়দান চত্বরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর কুশপুতুল পোড়াতে গেলে, বাধা দেয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। পুলিশ লাঠি উচিয়ে সরিয়ে দেয় তাঁদের। অসুস্থ হয়ে পড়েন SFI-এর জেলা সম্পাদক সৌরভ মণ্ডল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে কলেজ স্ট্রিটের চার রাস্তার মোড় পর্যন্ত মিছিল করে SFI. দক্ষিণ চব্বিশ বারুইপুরেও মিছিল ও পথ অবরোধ করে সিপিএমের ছাত্র সংগঠন।

যাদবপুরে গাড়ি চাপা পড়ে, এক ছাত্রের আহত হওয়ার অভিযোগ খারিজ করতে, একের পর এক তত্ত্ব সামনে আনছে তৃণমূল। কিনতু, সেদিন আহত ইন্দ্রানুজ রায়, হাসপাতালের বেডে শুয়ে ঘটনার যে বিবরণ দিয়েছেন, তা মারাত্মক। তৃণমূল তাঁর আঘাত নিয়ে প্রশ্ন তুললেও, আহত ইন্দ্রানুজের দাবি, এটাকে খুনের চেষ্টা ছাড়া কোনও কিছুই বলা সম্ভব নয়। গতকাল তিনি বলেন, "যারা ঘটনা ঘটেনি বলছে, তাদের অভিসন্ধি যে স্পষ্ট তারা শিক্ষামন্ত্রী যে কাণ্ডটি ঘটিয়েছেন অর্থাৎ ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া এবং প্রায় খুনের চেষ্টা সেটাকে ঢাকা দিতেই এখন বিভিন্ন গল্প করছেন।''

আরও পড়ুন: Jadavpur University: অধ্যাপককে সাসপেন্ড ও ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, এবার উপাচার্যের দ্বারস্থ ওমপ্রকাশ মিশ্র

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget