এক্সপ্লোর

Hawker Eviction: সিউড়িতে জবরদখল উচ্ছেদ, এবার যৌথ অভিযানে পুলিশ ও পুরসভা

Birbhum News: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে ছিলেন রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে হবে। এরপরই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। গতকাল থেকেই বিভিন্ন জায়গায় চলছে অভিযান।

সিউড়ি: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) নির্দেশের পর সিউড়িতে জবরদখল উচ্ছেদের কাজ শুরু। শহরকে জবরদখল মুক্ত করা শুরু করল সিউড়ি পুরসভা (Suri Municipality)। এদিন সকাল থেকে যৌথ অভিযান শুরু করেছে সিউড়ি পুরসভা ও পুলিশ প্রশাসন। 

জবরদখল উচ্ছেদের কাজ শুরু: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়ে ছিলেন রাস্তার ফুটপাত দখল মুক্ত করতে হবে। আর সোমবারের বার্তার পরই কলকাতা এবং শহরতলিজুড়ে অ্য়াকশন মোডে পুলিশ-প্রশাসন। একই ছবি রাজ্যের অন্যান্য় জেলাতেও। এদিন সকাল থেকে সিউড়ি শহর দখল মুক্ত করা শুরু করল সিউড়ি পুরসভা। বুধবার পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্য়ায় সহ পুরসভার কর্মী এবং পুলিশ জেসিবি নিয়ে শহর দখল মুক্ত করতে নেমেছে। এদিন একইভাবে হুগলির তারকেশ্বরেও জবরদখল তুলতে পুলিশের অভিযান চলে। 

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? 

সোমবার মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "পুরসভা, মিউনিসিপালিটি দায়িত্ব পালন করছেন না। বিল্ডিং তৈরি করা আর লোক বসানো ছাড়া। আমি বলেছি হকার আমাদের ভাই-বোন। আর যেন না বাড়ে। গড়িয়াহাটে স্টল করেছেন। আবার সেখানে পিছনে প্লাস্টিক লাগিয়েছে। কেন একটা খাবার জন্য় একটা নতুন জোন করছেন না আপনারা। যে জোন শহরকে, মানুষের সমস্য়া করবে না। দু-তলা, তিন তলা তুলে যাচ্ছে। কেন ভাঙছেন না। দু-একটা ভাঙুন। আমার বাড়ি দিয়ে শুরু করুন। কারও কারও অভ্য়াস হয়ে গেছে আইসি হলে আয় করে নিই, এসডিপিও হলে। অনেক করেছেন আর করবেন না এবার চোখে লাগছে। রাজারহাট, সল্টলেকে দখলদারি হচ্ছে।''

ফুটপাতজুড়ে হকারদের বাড়বাড়ন্ত নিয়ে, সোমবার অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর মঙ্গলবার কলকাতা ও সল্টলেক জুড়ে শুরু হয় হকার উচ্ছেদ। কোথাও সরে যাওয়ার জন্য সতর্ক করা হয়। তো কোথায় আবার একেবারে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় দোকান। মঙ্গলবার বিকেলে, নিউ মার্কেট থানা এলাকায়, চৌরঙ্গী স্কোয়ার ও সংলগ্ন রাস্তায় অভিযান চালায় পুলিশ। একের পর এক দোকানের সামগ্রী তোলা হয় পুলিশের গাড়িতে। মুখ্য়মন্ত্রীর এই বার্তার পর উত্তর কলকাতার হাতিবাগান মার্কেটেও দেখা যায় পুলিশি তৎপরতা। ফুটপাত দখল করে থাকা দোকানীদের সতর্ক করে পুলিশ। সরিয়ে দেওয়া হয় সামগ্রী। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Hawker Eviction: মুখ্যমন্ত্রীর বার্তার পরই তৎপরতা, গড়িয়াহাটে খুলে দেওয়া হল প্লাস্টিক-ত্রিপল

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget