এক্সপ্লোর

Hawker Eviction: মুখ্যমন্ত্রীর বার্তার পরই তৎপরতা, গড়িয়াহাটে খুলে দেওয়া হল প্লাস্টিক-ত্রিপল

Kolkata News: গড়িয়াহাট থেকে হরিশ মুখার্জি রোড বা যদুবাবুর বাজারে বেআইনিভাবে ফুটপাথ দখল হঠাতে চলল অভিযান।

আবির দত্ত, কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) ধমকের পরই তৎপর পুলিশ-প্রশাসন। গড়িয়াহাটে খুলে দেওয়া হল প্লাস্টিক-ত্রিপল। কয়েক জনকে আটক করে পুলিশ। SSKM-এর লাগোয়া হরিশ মুখার্জি রোডে, ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে অভিযান চালাল কলকাতা পুরসভা।                      

তৎপর পুলিশ-প্রশাসন: ফুটপাথ-দখল নিয়ে মুখ্যমন্ত্রীর ধমকের পরই কার্যত যুদ্ধকালীন তৎপরতায় অ্যাকশন মোডে পুলিশ-প্রশাসন। গড়িয়াহাট থেকে হরিশ মুখার্জি রোড বা যদুবাবুর বাজারে বেআইনিভাবে ফুটপাথ দখল হঠাতে চলল অভিযান। ফুটপাথ দখল নিয়ে সোমবারই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভাল কথা। কিন্তু,স্টলের পিছনটা আবার ত্রিপল লাগিয়েছে। কালো-লাল। সেজন্য় এমন কিছু সিস্টেম করতে হবে, যাতে ওটা দেখতে ভাল লাগে। আমি পরশুদিন আসছিলাম। দেখলাম কত দোকান বসে গেছে। সব আউটসাইডার। কিনে খাচ্ছে, বাড়ির সামনে এটা ভাল। কিন্তু, দেখতে কি ভাল লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা।''

এরপরই, মঙ্গলবার সকালে গড়িয়াহাটে অ্যাকশনে নামল পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করা হল। গড়িয়াহাটের হকার ইউনিয়নের নেতা বলেন, "যে নিয়ম ভাঙবে, এখানে যে টিনের শেড করা হয়েছে, এই টিনের শেডটা এক তৃতীয়াংশ মেপেই করা হয়েছে। তার বাইরে যদি দোকান লাগায়, পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা কেস করে সেটাতে ইউনিয়ন কোনওভাবে বিরোধ করবে না।''

মুখ্যমন্ত্রীর সোমবারের কড়া বার্তার পর দিনই বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙল হালিশহর পুরসভা। যদিও পুরসভার দাবি, আগে থেকেই দেওয়া হয়েছিল নোটিস। মঙ্গলবারই ভাঙার কথা ছিল এই নির্মাণ। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। অন্যদিকে,ফুটপাথ দখল করে থাকা হকারদের সরাতে হিমসিম খাচ্ছে মধ্যমগ্রাম পুরসভা। একই ছবি, SSKM-এর লাগোয়া হরিশ মুখার্জি রোডেও স্থানীয় ৭১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া সিংহর নেতৃত্বে এখানে অভিযান চালাল কলকাতা পুরসভা। রাস্তার ধারে পরপর দোকান। পথচারীদের যাতায়াতের জায়গা পর্যন্ত নেই। ডাল-ভাত থেকে বিরিয়ানি বা পেটাই পরোটা, কী পাওয়া যায় না এখানে? বাদ নেই কিছুই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Howrah News: বেআইনি পার্কিং রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, শালিমারে পুলিশি তৎপরতা

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget