এক্সপ্লোর

Birbhum News: মিড-ডে মিলকাণ্ডে আজ ফের অসুস্থ ৬ পড়ুয়া, এলেন শিশু সুরক্ষা কমিশনের ২ প্রতিনিধি

আজ ফের ৬ পড়ুয়া অসুস্থ বোধ করে। বমি ও পেটে ব্যথা নিয়ে রামপুরহাট মে ডিক্যালে ভর্তি করা হয় তাদের।

বীরভূম: বীরভূমের (Birbhum) ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় এবার স্কুলে এলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই প্রতিনিধি। মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার মিড ডে মিল রান্না করার সময় ডালের মধ্যে সাপ পড়ে যায়। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন। তাদের চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও, আজ ফের ৬ পড়ুয়া অসুস্থ বোধ করে। বমি ও পেটে ব্যথা নিয়ে রামপুরহাট মেডিক্যালে (Rampurhat Medical College Hospital) ভর্তি করা হয় তাদের। পরিবারের অভিযোগ সঠিক চিকিৎসা না হওয়ার জন্যই ফের অসুস্থ হয়ে পড়েছে ওই পড়ুয়ারা। হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। গতকাল স্কুলে গিয়েছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান। 

বীরভূমের ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় নড়েচড়ে বসেছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যান কমিশনের চেয়ারপার্সন সহ দুই প্রতিনিধি। ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করে গাফিলতির জন্য স্কুল কর্তৃক্ষকে সতর্ক করে দেন WBCPCR-এর চেয়ারপার্সন। 

কীভাবে ওই ঘটনা? সোমবার, ময়ূরেশ্বরের ওই প্রাথমিক স্কুলে মিড ডে মিলের খাবারের মধ্যে সাপ পড়ে থাকতে দেখা যায়। কীভাবে ওই ঘটনা ঘটল, এদিন স্কুল কর্তৃপক্ষের কাছে তা জানতে চান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। বীরভূমের ময়ূরশ্বরে মিড ডে মিলে সাপ পড়ার ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। আজ মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যান কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। 

মিড ডে মিলে কুণ্ডলী পাকানো সাপ মিড: ডে মিলের  ডালের বালতির মধ্যে পড়েছিল কুণ্ডলী পাকানো সাপ! সেই ডাল খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া! সবার নজর এড়িয়ে কীভাবে এমন ঘটনা ঘটল? খতিয়ে দেখতে এবার ঘটনাস্থলে West Bengal Commission for Protection of Child Rights বা WBCPCR. বৃহস্পতিবার বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে যাান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়।  কথা বলেন, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে।  

ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে গত সোমবার। মিড ডে মিল রান্না করার সময় ডালের মধ্যে সাপ পড়ে যায়। সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন পড়ুয়া। ১৬জন শিশুকে ভর্তি করা হয় রামপুরহাট হাসপাতালে। ঘটনার প্রতিবাদে স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ভাঙচুর করা হয় এক শিক্ষকের মোটর বাইক।

ওই ঘটনায় শোকজ করা হয় স্কুলের টিচার-ইন-চার্জ নিমাই মণ্ডলকে। পাশাপাশি, ড্যামেজ কন্ট্রোলে নামে জেলা শিক্ষা দফতর। মঙ্গলবার সিউড়ির দুটি স্কুল পরিদর্শন করেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক। হরনাথ মণ্ডল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে বসে পড়েন মিড ডে মিল খেতে। 

সেরা শিরোনাম

Sealdah Station: শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য় সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ
শিয়ালদা স্টেশন চত্বরে বিভিন্ন দোকানে হানা খাদ্য় সুরক্ষা দফতরের, তরকারি ও সিঙাড়ায় নিম্নমানের হলুদ
Road Accident: সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
সাতসকালে মা ফ্লাইওভারে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ২ গাড়ির, জখম ৩ জন
West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Kakoli On Indranil : 'কালো কাচে ঢাকা গাড়ি মেয়েদের নিয়ে আসত যারা'....ইন্দ্রনীলকে চাঁচাছোলা আক্রমণ কাকলির
'কালো কাচে ঢাকা গাড়ি মেয়েদের নিয়ে আসত যারা'....ইন্দ্রনীলকে চাঁচাছোলা আক্রমণ কাকলির

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget